Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাতায়াত হবে একদম সহজ! শিয়ালদহ ডিভিশনে নতুন ট্রেন চালু করল রেল, বাড়ল লোকাল রুটও

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে সুখবর। নিত্যযাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখে এবার একটি ট্রেন সম্প্রসারণ এই সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় রেল (Indian Railways)। পাশাপাশি আরও একটি নতুন ইএমইউ ট্রেন পরিষেবা চালু করার হয়েছে। ‌ এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

    শিয়ালদহ ডিভিশনে নতুন ট্রেন, বাড়ল একটি লোকালের রুটও (Indian Railways)

    যদিও এর আগে ৩১৭৭৬ নম্বর ট্রেন কৃষ্ণপুর এবং কসিমবাজার এর মধ্যে চলাচল করত। তবে স্থানীয় মানুষের দাবি ছিল, এই ট্রেন বহরমপুর কোর্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। সেই কথা মাথায় রেখে ডিভিশনাল কর্তৃপক্ষ এই ট্রেন পরিষেবাকে বহরমপুর কোর্ট পর্যন্ত সম্প্রসারণের ব্যবস্থা করেছে (Indian Railways)।

    Indian Railways new train in sealdah division route of one local train also extended

    আরও পড়ুন: কম সময়ে তৈরি হলেও স্বাদে ভরপুর, কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির এই ভাপা, প্রণালী দেখে নিন

    পাশাপাশি ১৮ মে, সোমবার থেকে কার্যকর হবে এটি। এছাড়াও এখন কসিমবাজারে শেষ হয়ে যাওয়া ৩১৭৭৬ নম্বর ট্রেনটি এখন বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত চলবে। এমনকি এই ট্রেনটি কৃষ্ণপুর থেকে সকাল ৬:৫৫ মিনিটে ছাড়বে। যেটি বহরমপুর কোর্ট স্টেশনে সকাল ৭:৪৭ মিনিটে পৌঁছবে।

    পাশাপাশি একটি নতুন EMU পরিষেবা চালু হচ্ছে। ৩১৭৭৭ নম্বর ট্রেন বহরমপুর কোর্ট স্টেশন থেকে সকাল ৮: ৩৫ মিনিটে ছাড়বে। যেটি লালগোলা পৌঁছবে সকাল ৯: ৩৫ মিনিটে।

    এই ট্রেনগুলি চালু হওয়ার ফলে মুর্শিদাবাদগামী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অনেকটা সুবিধাজনক হল বলে মনে করা হচ্ছে (Indian Railways)।এছাড়াও এই বিষয়ে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, মুর্শিদাবাদে যাত্রীদের আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেক ব্যানার্জীর নামে অভিযোগ দায়ের
    Next Article
    রাজ্য সরকারি কর্মীদের বাড়ল চিন্তা! কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment