Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটমুখী অসমের জন্য দুটি স্পেশ্যাল ট্রেন, কখন ছাড়বে, কোন স্টেশনে থামবে? দেখে নিন টাইমটেবিল

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার্থে প্রায়ই নানান উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। বিভিন্ন সময়ে স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্তও করা হয়ে থাকে। আর এবার অসম যাওয়ার জন্য দুটি স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্ত করা হল রেলের তরফে। হাওড়া এবং শিয়ালদহ থেকে গুয়াহাটির উদ্দেশে পাড়ি দেবে স্পেশ্যাল ট্রেন দুটি।

    অসমের জন্য স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের (Indian Railways)

    উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল ভোট রয়েছে অসমে। তার ঠিক দুদিন আগেই বিশেষ ট্রেনের ঘোষণায় বহু যাত্রীই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অসমের বাসিন্দা যারা কর্মসূত্রে বাংলায় থাকেন, তাদের খুবই সুবিধা হবে এই বিশেষ ট্রেনের জন্য।

    Indian Railways announced special two trains for assam

    ট্রেনের টাইম টেবিল কখন: ০৩০৫৩/০৩০৫৪ হাওড়া-গুয়াহাটি-হাওড়া আনরিজার্ভড স্পেশাল ট্রেন আজ হাওড়া থেকে ছাড়বে রাত ৮ টা নাগাদ। ফেরার সময় ৮ এপ্রিল সন্ধ্যা ৭ টায় ট্রেনটি ছাড়বে গুয়াহাটি থেকে। যাত্রাপথে বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া জংশন, রামপুরহাট জংশন, নিউ ফরাক্কা জংশন, মালদা টাউন, কিশনগঞ্জ, নিউ জলপাইগুড়ি জংশন, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝার, নিউ বঙ্গাইগাঁও জংশন, গোয়ালপাড়া টাউন এবং কামাখ্যা জংশন স্টেশনে থামবে ট্রেনটি।

    আরও পড়ুন : ফ্রিজ হয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা, কোন জেলায় কত নাম বাদ পড়ল? এক ক্লিকে দেখুন

    কোন কোন স্টেশনে থামবে: এদিন আরও একটি স্পেশ্যাল ট্রেন (Indian Railways) রয়েছে। ০৩১৬৭/০৩১৬৮ শিয়ালদহ-গুয়াহাটি-শিয়ালদহ আনরিজার্ভড স্পেশ্যাল ট্রেনটি এদিন শিয়ালদহ থেকে ছাড়ছে সকাল ১০টা ৪০ এ। ফেরার সময় ট্রেনটি ৮ এপ্রিল গুয়াহাটি থেকে ছাড়বে সকাল ১১ টায়।

    আরও পড়ুন : আর দিতে হবে না লম্বা লাইন, LPG সিলিন্ডার বুকিং নিয়ে বড় সমস্যার সমাধান করল কেন্দ্র

    যাত্রাপথে ট্রেনটি থামবে ডানকুনি জংশন, বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, আহমেদপুর জংশন, সাঁইথিয়া জংশন, রামপুরহাট জংশন, মুরারই, পাকুড়, নিউ ফরাক্কা জংশন, মালদা টাউন, সামসী, আজমনগর রোড, বারসোই জংশন, ডালখোলা, কিশনগঞ্জ, আলুয়াবড়ি রোড জংশন, নিউ জলপাইগুড়ি জংশন, জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি, গোসাইগাঁও হাট, ফকিরাগ্রাম জংশন, কোকরাঝার, বাসুগাঁও, নিউ বঙ্গাইগাঁও জংশন, বরপেটা রোড, রঙিয়া জংশন এবং কামাখ্যা জংশন স্টেশনে।

    Click here to Read More
    Previous Article
    কি হবে এবারের ভোটের ফল! নির্বাচনের আগেই জানালেন মমতা
    Next Article
    যুদ্ধের অস্থিরতার মধ্যেও চাঙ্গা রয়েছে অর্থনীতি! ভারতের ওপর ভরসা রেখে কী জানাল Moody’s?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment