Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের লিড বাড়তেই উত্তেজনা চরমে, একাধিক কেন্দ্রে হাতাহাতি

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের গণনা (West Bengal Vote Counting 2026) যত এগোচ্ছে, ততই রাজ্যের নানা জায়গায় উত্তেজনা বাড়ছে। কে এগিয়ে, কে পিছিয়ে, এই নিয়ে চাপা টানাপোড়েনের মধ্যেই দুপুর গড়াতেই একাধিক গণনাকেন্দ্র থেকে অশান্তির খবর সামনে আসে। কোথাও স্লোগানকে ঘিরে ঝামেলা, কোথাও আবার সরাসরি মারামারি, পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে।

    গণনা কেন্দ্রে অশান্তি ও সংঘর্ষ (West Bengal Vote Counting 2026)

    দুপুর একটা নাগাদ ছবিটা আরও স্পষ্ট হতে থাকে। তখন পর্যন্ত ট্রেন্ডে বিজেপি অনেকটা এগিয়ে ছিল। সেই কারণে বিভিন্ন জায়গায় তাদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসও দেখা যায়। ডিজে বাজানো, আবির ওড়ানো, সব মিলিয়ে উৎসবের পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতির মধ্যেই বারাকপুরে তৃণমূলের এক এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে। কমিশনও দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেয় (West Bengal Vote Counting 2026)।

    অন্যদিকে, গণনাকেন্দ্রের (West Bengal Vote Counting 2026) বাইরে তৃণমূল সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। তার জবাবে বিজেপি সমর্থকরা ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন। প্রথমে কথাকাটাকাটি হলেও, কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। কেন্দ্রীয় বাহিনীও সেখানে পৌঁছে যায়।

    ভোটের হিসেবে তখন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি পঞ্চম রাউন্ড শেষে ৯০২৭ ভোটে এগিয়ে ছিলেন। নোয়াপাড়ায় অর্জুন সিং তিন রাউন্ড শেষে ৫০৫৩ ভোটে এগিয়ে। জগদ্দলেও তৃতীয় রাউন্ডে বিজেপি প্রার্থী ২৫৫৬ ভোটে লিডে ছিলেন। ভাটপাড়ায় পবন কুমার ৭০০৫ ভোটে এগিয়ে ছিলেন। এই গোটা এলাকায় বিজেপির এগিয়ে থাকার ছবিটাই স্পষ্ট ছিল।

    এদিন ক্যানিং পূর্বের গণনাকেন্দ্রেও উত্তেজনা ছড়ায়। কেন্দ্রের ভেতর থেকেই চিৎকার-চেঁচামেচির আওয়াজ শোনা যায়। আসানসোলে পরিস্থিতি আরও খারাপ হয়। সেখানে গণনাকেন্দ্রের বাইরে তৃণমূলের একটি ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ধাক্কাধাক্কি, মারামারি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং শেষে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

    আরও পড়ুনঃ ‘BJP শুধু পোস্টারে’ বলেছিলেন শ্রেয়া, এখন মানিকতলায় কার দাপট?

    দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকেই এ রকম অশান্তির খবর আসতে থাকে, ফলে গণনার (West Bengal Vote Counting 2026) দিনটা আরও উত্তপ্ত হয়ে ওঠে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যে আসছে BJP, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? লেটেস্ট আপডেট
    Next Article
    'মুসলিমরা এর পরে আর তৃণমূলের নাম নেবে না, Mamata হরিনাম করুক' জয়ী হতেই বিস্ফোরক Humayun Kabir

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment