Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যে আসছে BJP, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? লেটেস্ট আপডেট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ঘড়ির কাটায় দুপুর ৩টে। ট্রেন্ড যা বলছে তাতে পদ্ম শিবিরে যাচ্ছে বাংলা। যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে তখন বিজেপি (BJP) এগিয়ে ১৯২টি আসনে। জয় মিলেছে দুটিতে। আর তৃণমূল (Trinamool Congress) এগিয়ে ৯৬টি আসনে। এখনও একাধিক রাউন্ডে গণনা বাকি রয়েছে। তবে বাংলা যে পদ্মময় তাতে কোনও সন্দেহ আর নেই।

    যখন ভোটগণনা চলছে, সেই গুরুত্বপূর্ণ সময়েই বিজেপির পুরনো এক প্রশ্ন আবার সামনে আসছে। এবার মুখ্যমন্ত্রী কে হবেন? সম্প্রতি ভোটের মধ্যে এই ইস্যুতে বড় ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ঠিক কী বলেছিলেন তিনি?

    একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেছিলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী এমন একজন হবেন, যিনি এই রাজ্যেরই মানুষ। তিনি বাংলাতেই জন্মেছেন, বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষাতেই কথা বলেন। তাঁর এই কথার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায় যে বিজেপি ক্ষমতায় এলে কোন মুখকে সামনে আনতে চলেছে? আর এখন যখন বিজেপি সরকার গড়ার পথে তখন এই প্রশ্ন আরও প্রকট হচ্ছে।

    বাংলায় ম্যাজিক ফিগার পার করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। বাংলার আকাশ যেন গেরুয়াময়। সরকার গড়ার পথে বিজেপি। রাজ্যের মানুষের বিপুল জনসমর্থন পেয়ে উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিদায়ী বিরোধী দলনেতা বলেন, “বাংলার সমস্ত হিন্দুরা আজ একজোট হয়েছেন। তাঁরা নরেন্দ্র মোদীর উন্নয়নের পাশে দাঁড়িয়েছেন। বিজেপি নিশ্চিতভাবেই বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে।’ যদিও পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে এখনও কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে।

    BJP

    আরও পড়ুন: গণনার দিনেই ধাক্কা, ভোট পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দ্রুত শুনানি খারিজ সুপ্রিম কোর্টের

    জানা যাচ্ছে, আজ বিকেল সাড়ে ৬টায় নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের কেন্দ্রীয় সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে। বিজয়োৎসবের আবহে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। তিনি কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলের।

    Click here to Read More
    Previous Article
    জয় শ্রীরাম ধ্বনিতে উত্তপ্ত এলাকা! মমতার বাড়ির কাছে টানটান পরিস্থিতি
    Next Article
    ভোটের লিড বাড়তেই উত্তেজনা চরমে, একাধিক কেন্দ্রে হাতাহাতি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment