Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আগে বড় ধাক্কা! কমিশনের বিরুদ্ধে হাই কোর্টে দায়ের মামলা

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ঠিক আগে রাজ্যের প্রশাসনে হঠাৎ বড়সড় বদল হওয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। নির্বাচন কমিশন একদিনেই অনেক পুলিশ ও প্রশাসনিক আধিকারিককে সরিয়ে দেয়। কেন এত বড় সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যেই বিষয়টি হাই কোর্টে (Calcutta High Court) পৌঁছেছে, ফলে এখন সবার নজর আদালতের দিকে।

    কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা

    সূত্রের খবর অনুযায়ী জানা যায়, রবিবার সন্ধ্যায় রাজ্যের ১৭৩টি থানার ওসি ও আইসি-দের বদলির নির্দেশ দেওয়া হয়। এতে মোট ১৮৪ জন পুলিশ আধিকারিককে সরানো হয়। এর আগে একইদিনে দুপুরে ১৮টি জেলার ৮৩ জন বিডিও-র বদলির নির্দেশ জারি হয়েছিল। ফলে একদিনেই এত সংখ্যক বদলি হওয়াকে অনেকেই অস্বাভাবিক বলছেন।

    এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায়ের। তিনি দ্রুত শুনানির আবেদন জানান। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং মঙ্গলবার শুনানি হতে পারে।

    ১৫ মার্চ বিধানসভা ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যে মডেল কোড অব কনডাক্ট চালু হয়েছে। এরপর থেকেই নির্বাচন কমিশন একের পর এক বদলি করছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি-সহ অনেক বড় পদে থাকা আধিকারিকদেরও সরানো হয়েছে। বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদেরও বদলি করা হয়েছে।

    এই ব্যাপারে শাসকদল তৃণমূল অভিযোগ করেছে, বদলিগুলো রাজনৈতিক কারণে করা হচ্ছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভোটের আগে এই ধরনের বদলি স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ে।

    আরও পড়ুনঃ পক্ষপাত মানেই জেল! আরপি অ্যাক্টে বুঝিয়ে সরকারি কর্মীদের কড়া বার্তা দিল নির্বাচন কমিশন

    একদিনে এত বড় সংখ্যক বদলির ঘটনায় এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা চলছে। সবাই এখন আদালতের (Calcutta High Court) রায়ের অপেক্ষায়।

    Click here to Read More
    Previous Article
    হাতে মাত্র কিছুক্ষণ, বিকেলের পরই ঝড়-বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর
    Next Article
    কি হয়েছিল আসল ঘটনা? ভয়াবহ সেই দৃশ্যের কথা জানালো রাহুলের গাড়ির চালক | Rahul Banerjee Case

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment