Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটার তালিকায় ‘নাম উধাও’ আতঙ্ক! তৃতীয় তালিকা প্রকাশের পর বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা নিয়ে আবারও বড় আপডেট সামনে এল। নতুন করে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এতে যেমন বহু নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে, তেমনই কিছু মানুষের নাম বাদ পড়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে এবার কমিশন স্পষ্ট করে জানিয়ে দিল যাঁদের নাম তালিকায় নেই, তাঁরা কীভাবে আবার নিজেদের দাবি জানাতে পারবেন।

    নাম বাদ পড়লে কী করবেন জানাল কমিশন (Election Commission)

    শনিবার রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকায় মোট ২ লক্ষ ১ হাজার ভোটারের নাম যুক্ত হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা। তার পর থেকে ধাপে ধাপে আরও তিনটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এই তিনটি তালিকা মিলিয়ে মোট ৩৩ লক্ষ ২ হাজার নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ, মূল তালিকার পরেও বড় সংখ্যায় নাম যোগ করার কাজ চলেছে।

    তবে এই তালিকা প্রকাশের পরই সামনে এসেছে আরেকটি বিষয়। কিছু ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় বাদ পড়েছে। এতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন (Election Commission) জানিয়ে দিয়েছে, যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আপত্তি জানানো ও সেই আবেদন খতিয়ে দেখার জন্যই এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, যার নির্দেশ এসেছে সুপ্রিম কোর্টের তরফে।

    রাজ্যের ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালগুলির দায়িত্বে রয়েছেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। যে কোনও ভোটার যদি আপিল করতে চান, তাঁকে প্রথমে নিজের সমস্ত নথি নিয়ে সংশ্লিষ্ট SDO অফিসে যেতে হবে। সেখানে অফলাইনে আবেদন জমা দিতে হবে। এরপর সেই নথিগুলি ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে ECINET প্ল্যাটফর্মে আপলোড করা হবে।

    FIR Controversy Over Gyanesh Kumar

    আরও পড়ুনঃ গরম পড়তেই রেলের বড় সিদ্ধান্ত, কলকাতা থেকে নতুন স্পেশাল ট্রেন চালু

    এই পুরো প্রক্রিয়াটি যাতে দ্রুত সম্পন্ন হয়, তার জন্য উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) জেলার সমস্ত SDO-দের কাছে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন। একইভাবে অন্য জেলাগুলিতেও এই নির্দেশ পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে (Election Commission)।

    Click here to Read More
    Previous Article
    Behala-য় Bulldozer দিয়ে দোকান ভাঙচুর?সরব Mamata,WB Police বলছে আগের ভিডিও,পাল্টা চরম আক্রমণ Samik-এর
    Next Article
    IPL-এ মুম্বাই বনাম কলকাতা! ১৪ বছরের ইতিহাস বদলাতে মাঠে নামতে চলেছে MI

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment