Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভলভো বাসে চেপে কলকাতা থেকে দিল্লি! নতুন বাসের রুট, ভাড়া, সময়সূচি জানুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা থেকে দিল্লি (Kolkata-Delhi Bus) যাওয়া আরও সহজ। আর শুধু ট্রেন বা বিমানের ভরসায় থাকতে হবে না। এবার থেকে বাসে চেপেই রাজধানী দিল্লি (Delhi) পৌঁছে যেতে পারেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অত্যাধুনিক ও আরামদায়ক বাস পরিষেবা।

    কলকাতা থেকে দিল্লি বাসের ভাড়া কত? | (Kolkata-Delhi Bus)

    কলকাতা থেকে দিল্লি যেতে হলে এতদিন ট্রেন কিংবা বিমানের উপর ভরসা করতে হত। তবে এবার থেকে বাসে করে যেতে পারবেন যাত্রীরা। দেশের রাজধানীর সঙ্গে পূর্ব ভারতের যোগাযোগ আরও দ্রুত, সহজ ও আরামদায়ক করে তোলার এই উদ্যোগ নিয়েছে শ্যামলী পরিবহণ। ইতিমধ্যেই করুণাময়ী বাস টার্মিনাস থেকে সংশ্লিষ্ট সংস্থার বিলাসবহুল ভলভো বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

    আরও পড়ুনঃ শহিদ পরিবারগুলিকে মাসে মাসে ১০ হাজার টাকা! ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা ঋতব্রতর

    সংস্থার তরফে জানানো হয়েছে, রোজ সকাল ৯টায় করুণাময়ী থেকে বাসটি ছাড়বে। অন্যদিকে দিল্লি থেকে ফিরতি বাস ছাড়বে রোজ দুপুর ১টায়। বিলাসবহুল এই বাস বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ এবং বারাণসী হয়ে দিল্লি পৌঁছবে।

    কলকাতা-দিল্লি দীর্ঘ যাত্রাপত্রে যাত্রীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেদিকে নজর দিয়ে বাসটিতে একাধিক বন্দোবস্ত রেখেছে শ্যামলী পরিবহণ কর্তৃপক্ষ। বাসের মধ্যে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে। ইন্টারনেটের জন্য আছে দ্রুতগতির ওয়াই-ফাই।

    এছাড়া যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে অডিও ও ভিডিও উপভোগ করতে পারেন, সেই জন্য তাঁদের হেডফোন দেওয়া হবে। এর পাশাপাশি নিরাপত্তার জন্য বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেমও থাকছে। বিলাসবহুল এই বাসের ভাড়া ১৮০০ টাকা থেকে ৩৭০০ টাকার মধ্যে (ডায়নামিক ফেয়ার)।

    Kolkata-Delhi bus

    পরিবহণ সংস্থা জানিয়েছে, তাঁদের লক্ষ্য হল, উন্নত নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের পরিষেবা একত্রে দেওয়া। কলকাতা-দিল্লি রুটের এই ভলভো বাস পরিষেবা যাত্রীদের মধ্যেও জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছেন তাঁরা।

    অন্যদিকে কলকাতা থেকে দিল্লি সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় যাত্রীরাও খুশি। তাঁদের কথায়, অনেক সময় সহজে ট্রেনের টিকিট পাওয়া যায় না। ফলে এবার একটি বাসে করেই কলকাতা থেকে দিল্লি যাওয়া যাবে। সব রকম সুবিধা থাকায় আর কোনও সমস্যা হবে না। নতুন এই বাস পরিষেবার ফলে যাত্রীদের অনেকখানি সুবিধা হবে বলে আশা করছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কতদিনের মধ্যে মিলবে টাকা? নতুন আপডেট জানুন
    Next Article
    ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েই কড়া সিদ্ধান্ত নিলেন মমতা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment