Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কতদিনের মধ্যে মিলবে টাকা? নতুন আপডেট জানুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল আপ এখনও চলছে। যারা এখনও আবেদন করেননি, তাঁদের কাছে আগস্ট মাস অবধি সময় আছে। তবে এমনও অনেকে আছেন যারা ফর্ম ফিল আপ করলেও এখনও ৩ হাজার টাকা করে পাননি। এই আবহে তাঁদের প্রশ্ন, এই প্রকল্পে (Government Scheme) আবেদনের কতদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা আসে? এবার এই নিয়ে সামনে আসছে নতুন আপডেট।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট | (Annapurna Yojana)

    রিপোর্ট বলছে, আজ তথা ২১ জুলাই কেউ যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেন, তাহলে তিনি আগস্ট মাসের শুরুতেই টাকা পাবেন কিনা তা নিশ্চিত নয়। একইসঙ্গে তিনি পাবেন না, এটাও নিশ্চিত করে বলা যাবে না।

    আরও পড়ুনঃ ভলভো বাসে চেপে কলকাতা থেকে দিল্লি! নতুন বাসের রুট, ভাড়া, সময়সূচি জানুন

    জানা গিয়েছে, আবেদন জমা পড়ার সরকারের তরফে ভাল করে সব তথ্য খতিয়ে দেখা হবে। সব কিছু ঠিক থাকলে ভাল, নাহলে বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে। এইসব কিছুর পর আবেদনকারী যোগ্য হিসেবে বিবেচিত হলেই তাঁর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠাবে সরকার।

    রিপোর্টে আরও দাবি, এই প্রক্রিয়ার ক্ষেত্রে কতখানি সময় লাগবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কখনও ৩ থেকে ৫ দিন লাগতে পারে। কখনও আবার এক মাস অথবা তার বেশি সময়ও লাগতে পারে। তবে যোগ্য কেউ অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ যাবে না বলে নিশ্চিত করেছে সরকার।

    এদিকে অনলাইন ও অফলাইন দু’ভাবেই অন্নপূর্ণা যোজনায় আবেদনের সুযোগ দিয়েছে রাজ্য। অনলাইনে আবেদন করতে হলে আবেদনকারীকে https://socialregistry.wb.gov.in/ – ওয়েসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। যথাযথ তথ্য ও নথি সহযোগে আবেদন করে জমা দেওয়ার পর স্ক্রিনে অ্যাপ্লিকেশন আইডি ভেসে উঠবে। পরবর্তীতে এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদনের স্ট্যাটাস দেখা যাবে।

    Annapurna Yojana

    প্রসঙ্গত, তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। মাসিক ভাতা ১৫০০/১৭০০ টাকা থেকে বাড়িয়ে একধাক্কায় ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের দু’টি কিস্তিও দিয়ে দিয়েছে রাজ্য।

    Click here to Read More
    Previous Article
    'বালিশ তৃণমূলে'র শহীদ সমাবেশে কর্মী-সমর্থক কই!-শুনেই চোটে লাল ঋতব্রত থেকে শিউলিরা
    Next Article
    ভলভো বাসে চেপে কলকাতা থেকে দিল্লি! নতুন বাসের রুট, ভাড়া, সময়সূচি জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment