Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভিন ধর্মী ছেলেকে বিয়ে নয়! এলাকার মাতব্বরদের বিরুদ্ধে সরব প্রেমিক-প্রেমিকা পৌঁছলেন হাই কোর্টে

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ১৫ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হাওড়ার উলুবেড়িয়ার এক তরুণ-তরুণী। দুই পরিবারও সেই সিদ্ধান্তে রাজি ছিল। কিন্তু ভিন্ন ধর্মের হওয়ায় তাঁদের বিয়ে নিয়ে আপত্তি তোলে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। অভিযোগ, বিয়ে আটকাতে হুমকি, সামাজিক বয়কটের ভয় দেখানো থেকে শুরু করে নানা চাপ তৈরি করা হয়। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরক্ষা না মেলায় শেষ পর্যন্ত নিরাপত্তার দাবিতে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ওই যুগল।

    ভিন ধর্মে বিয়ে ঘিরে বিতর্ক, হাই কোর্টে (Calcutta High Court) নিরাপত্তার আর্জি

    হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা ওই তরুণ ও তরুণী দীর্ঘ ১৫ বছর ধরে সম্পর্কে রয়েছেন। সম্প্রতি তাঁরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের জন্য নোটিস জমা দেন। অভিযোগ, সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিরোধিতা। যুগলের দাবি, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাঁদের বিয়ে মেনে নিতে চাননি। এরপর দুই পরিবারের উপর চাপ সৃষ্টি করা শুরু হয়। এমনকি পরিবারগুলিকে একঘরে করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। তরুণীর পরিবারের ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হয়েছে বলেও দাবি করা হয়েছে।

    তরুণীর বক্তব্য, তাঁর বাবাকে জোর করে থানায় নিয়ে গিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করানোর চেষ্টা করা হয়। পাশাপাশি ভিন ধর্মের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া হবে না বলে সাদা কাগজে লিখিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

    এদিকে বিষয়টি নিয়ে এলাকায় একটি সালিশি সভাও বসে। তরুণীর দাবি, সেখানে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। ওই বৈঠকে তাঁর বাবার উপর চাপ সৃষ্টি করা হয়। অভিযোগ, তখন সেখানে উলুবেড়িয়া থানার এক পুলিশ আধিকারিকও উপস্থিত ছিলেন। একইভাবে ছেলের পরিবারের কাছ থেকেও মুচলেকা নেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ।

    ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও বিতর্ক ছড়ায়। কয়েকজন ওই বিয়ের খবর প্রকাশ্যে এনে তরুণীকে নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছেন বলে অভিযোগ। তরুণীর দাবি, তিনি দু’বার ই-মেল করে উলুবেড়িয়া থানাকে পুরো বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ হয়নি। যুগলের অভিযোগ, শুধু সামাজিক চাপই নয়, তাঁদের এবং দুই পরিবারকেই প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। গত প্রায় এক মাস ধরে আতঙ্কের মধ্যেই দিন কাটছে বলে দাবি করেছেন তাঁরা।

    পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সুরক্ষা না পাওয়ার অভিযোগ তুলে শুক্রবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেন ওই তরুণ ও তরুণী। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁদের আইনজীবীরা জানান, বারবার অভিযোগ করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তাই আদালতের হস্তক্ষেপ চেয়ে নিরাপত্তার আবেদন করা হয়েছে।

    Calcutta High Court stays demolition of Abhishek Banerjee's office

    আরও পড়ুনঃ পুলিশ না ছাত্র, হামলা করল কারা? কলকাতায় নিট আন্দোলনের অশান্তি নিয়ে বড় দাবি

    আদালত (Calcutta High Court) সূত্রে খবর, আগামী সোমবার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, আগামী বুধবার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তাঁদের বিয়ে হওয়ার নির্ধারিত দিন। তাই নিরাপদে বিয়ের সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে চান ওই প্রেমিক যুগল।

    Click here to Read More
    Previous Article
    ‘আবার DA মামলা আবার..,’ কার খপ্পরে? সুপ্রিম শুনানি পিছোতে সরব সরকারি কর্মীরা
    Next Article
    রোহিত শর্মা কবে অবসর নেবেন? এবার হিটম্যানকে নিয়ে বড় তথ্য ফাঁস করলো BCCI

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment