Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোহিত শর্মা কবে অবসর নেবেন? এবার হিটম্যানকে নিয়ে বড় তথ্য ফাঁস করলো BCCI

    2 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দুই সপ্তাহে প্রাক্তন ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ওডিআই ক্রিকেটে থেকে অবসর নেওয়া প্রসঙ্গে অনেক রকমের তথ্য সামনে এসেছে। কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে তার সম্পর্ক ভালো নয় বলেও জল্পনা উঠেছিল। এমনকি ইংল্যান্ড সফরের শেষ ওডিআই ম্যাচে অর্থাৎ লর্ডসের নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন রোহিত, এমনটাও অনেকে দাবী করেছিলেন। কিন্তু সেই সব জল্পনা ভুল এবং মিথ্যা বলে উড়িয়ে দিলেন বিসিসিআইয়ের (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা।

    লর্ডসে দুর্দান্ত শতরান করে নিন্দুকদের চুপ করিয়ে দিয়েছেন হিটম্যান। ভারতীয় দল জিততে না পারলেও ১১০ বলে খেলা রোহিত শর্মার ১৩৮ রানের ইনিংসটি ছিল লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে কোনও ভারতীয়র করা প্রথম ওডিআই সেঞ্চুরি। অফফর্মে থাকা রোহিত শর্মার তরফ থেকে এটি যেন ছিল এক বার্তা। ৩৯ বছর বয়সী তারকা যে এখনও ফুরিয়ে যাননি, তার প্রমাণ।

    প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবসর প্রসঙ্গে রাজীব শুক্লা বলেছেন, “রোহিত শর্মা আমাদের দলেরই একজন সদস্য এবং তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যেসব কথা ছড়ানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। আপাতত তাঁর অবসরের কোনো প্রশ্নই ওঠে না।”

    আরও পড়ুন: বিশ্বকাপ জিততে গেলে দলে লাগবে এই তারকাদের! রোহিত-কোহলিকে রেখেই গম্ভীরকে ভারতীয় দল বেছে দিলেন যুবরাজ

    সেই সঙ্গে ভারতীয় দলের অন্দরমহলে অধিনায়ক শুভমান গিল এবং কোচ গৌতম গম্ভীরের তিক্ত সম্পর্কের জল্পনাও উড়িয়ে দিয়েছেন তিনি। সরাসরি জানিয়েছেন যে বাইরের কোন ক্রিকেট বিশেষজ্ঞ কি বললো, তা দলের ওপর কোনও প্রভাব ফেলছে না। সকলে মিলে জয়ের জন্য পরিশ্রম করছে।

    আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে গোছাতে ব্যর্থ গম্ভীর! ৩ টি বড় সমস্যার সম্মুখীন হবেন অধিনায়ক শুভমান গিল

    কিন্তু চলতি বছরে ওডিআই ফরম্যাটে ভারতীয় দল খুব একটা ভালো ছন্দে নেই। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারার পর ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজেও হার মানতে হয়েছে শুভমান গিলদের। আগামী ওডিআই বিশ্বকাপের এখনো এক বছর বাকি। তার আগে ভারতীয় দলের ভুল ত্রুটি গুলো শুধরে নেওয়ার জন্য একসাথে পুরো দলকে লড়তে হবে।

     

    Click here to Read More
    Previous Article
    ভিন ধর্মী ছেলেকে বিয়ে নয়! এলাকার মাতব্বরদের বিরুদ্ধে সরব প্রেমিক-প্রেমিকা পৌঁছলেন হাই কোর্টে
    Next Article
    ইলিশ কিনতে আর হুড়োহুড়ি নয়! ঘরে বসেই অনলাইনে মিলবে পছন্দের মাছ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment