Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভবানীপুরে মমতার ‘গো‌ হারার’ ছবি স্পষ্ট, ২৮টি বুথে ৫০ বা তার কম ভোট, রিপোর্ট সামনে আনল কমিশন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : একসময় ভবানীপুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক ঘাঁটি। নন্দীগ্রামে পরাজয়ের পর ২০২১ সালে এই কেন্দ্র থেকেই ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু পাঁচ বছরের ব্যবধানে সেই চেনা ভবানীপুরেই বদলে গেল রাজনৈতিক অঙ্ক। বুথভিত্তিক ফলাফলে স্পষ্ট, বহু জায়গায় কার্যত ভরাডুবির মুখে পড়েছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে অধিকাংশ বুথে দাপট দেখিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    বেশিরভাগ বুথেই পিছিয়ে মমতা (Mamata Banerjee)

    ২০২১ সালে নন্দীগ্রামে হেরে ভবানীপুরের কাছে ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারের বেশি ভোটে জেতেন। পাঁচ বছর পর সেই ভবানীপুর কেন্দ্রে মমতা হেরেছেন ১৫ হাজার ১০৫ ভোটে। জানা গেছে, এমন অনেক কেন্দ্র রয়েছে যেখানে পঞ্চাশেরও কম ভোট পেয়েছেন ‘বাংলার মেয়ে’।

    ভবানীপুর বিধানসভা এলাকায় মোট ২৬৭টি বুথে ভোটগ্রহণ হয়েছিল। প্রতিটি বুথে ভোটারের সংখ্যা ছিল প্রায় ৪০০ থেকে ৭০০-এর মধ্যে। নির্বাচন কমিশনের বুথভিত্তিক পরিসংখ্যান বলছে, বহু বুথে ১০০-এর গন্ডি পেরোতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ১১ নম্বর বুথে তৃণমূল প্রার্থীর ঝুলিতে যায় মাত্র ৭০ ভোট, সেখানে শুভেন্দু অধিকারী পান ১০৬ ভোট।

    যদিও সব বুথে একই ছবি দেখা যায়নি। ১২ নম্বর বুথে আবার মমতা পান ৫৭০ ভোট, আর শুভেন্দুর প্রাপ্তি ছিল মাত্র ৬০। তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছে সেই বুথগুলি, যেখানে ৫০ ভোটের গণ্ডিও পার করতে পারেননি তৃণমূল নেত্রী।

    ১৪ নম্বর বুথে মমতা‌ পেয়েছেন ৪৩ ভোট। ১৬ নম্বর বুথে ৪২, ২০ নম্বরে ৪১, ২৪ নম্বরে ৪৫ এবং ৭৭ নম্বর বুথে মাত্র ৪০ ভোট পান তিনি। একইভাবে ৮৯ নম্বর বুথে তাঁর প্রাপ্ত ভোট ৪১ এবং ১০৫ নম্বর বুথে মাত্র ৩১। এছাড়াও ১৪৯ নম্বর বুথে মমতার ঝুলিতে আসে ৪৪ ভোট। ১৫৮ নম্বর বুথে ৪৬, ১৭৬ নম্বর বুথে ২৯, ২৪২ নম্বর বুথে ৪০, ২৪৯ নম্বরে ২৮ এবং ২৬৩ নম্বর বুথে মাত্র ৩০ ভোট পান তিনি। সব মিলিয়ে এমন ২৮টি বুথ রয়েছে, যেখানে মমতার প্রাপ্ত ভোট ৫০ বা তারও কম।

    অন্যদিকে শুভেন্দু অধিকারীও কিছু বুথে কম ভোট পেলেও বেশিরভাগ বুথে অনেকটাই এগিয়ে ছিলেন। মোট ২০৭টি বুথে লিড নেয় বিজেপি। সেখানে মমতা এগিয়ে থাকতে পেরেছেন মাত্র ৬০টি বুথে। যদিও শুভেন্দুও ৩৯টি বুথে ৫০-এর কম ভোট পেয়েছেন। শেষ পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান দাঁড়ায় ১৫ হাজার ১০৫ ভোট।

    Mamata Banerjee's defeat in Bhawanipur is clear on election commission's report

    আরও পড়ুন : ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, সরকারি হাসপাতালের চিকিৎসকদের উপর কড়া নজর

    উল্লেখ্য, ২০২১ সালের উপনির্বাচনে ভবানীপুর থেকেই রেকর্ড ব্যবধানে জয় পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের সাতটি ওয়ার্ডেই জয় পেয়েছিল তৃণমূল। কিন্তু এবারের ফল সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছে। এই নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৮১২ ভোট। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঝুলিতে গিয়েছে ৭৩ হাজার ৯১৭ ভোট। একসময় যে কেন্দ্র মমতার প্রত্যাবর্তনের মঞ্চ হয়েছিল, সেই ভবানীপুরই এ বার তাঁর রাজনৈতিক ধাক্কার অন্যতম বড় কারণ হয়ে উঠল।

    Click here to Read More
    Previous Article
    শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ খুনে রহস্যের শেষ কোথায়? সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক
    Next Article
    বাড়ছে বিতর্ক! অভিষেক ও সায়নীর ঘোষের যৌথ মালিকানায় ফ্ল্যাট? রিপোর্টে সামনে আসতেই তোলপাড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment