Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করলো বাটলার-ব্রুকস জুটি! ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়লেন গম্ভীররা

    2 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team) এখন প্রতি ম্যাচে মাঠে নামছে যেন নতুন লজ্জার রেকর্ড তৈরি করার জন্য। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল আগেই। পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল মাঠে নেমেছিল সম্মান রক্ষা করার জন্য। কিন্তু এই ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকস (Harry Brooks) এবং ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার (Jos Buttler) ধ্বংস করে দেন ভারতের বোলিংকে।

    সাউদাম্পটনে ভারতীয় বোলারদের কচুকাটা করে ৫১ বলে সেঞ্চুরি করেন অভিজ্ঞ বাটলার। শেষপর্যন্ত যখন শিবম দুবের শিকার হয়ে ড্রেসিংরুমে ফিরছেন তখন তার নামের পাশে রয়েছে ১৩১ রান। তার ৬৪ বলের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার এবং ৮টি ছক্কা দিয়ে। এটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে বাটলারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

    আর বাটলার একা নন, ভারতীয় বোলারদের সংহারের এই যজ্ঞে তাকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। গত ম্যাচে তিনি ৭৯ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন। সেদিন যেখানে শেষ করেছিলেন আর যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন প্রতিভাবান এই ইংরেজ ব্যাটার। তার ৪৫ বলে ৯৫ রানের এই ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৮টি ছক্কা দিয়ে। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন তিনি।

    আরও পড়ুন: বিশ্বকাপের আগে মাঠে ফিরছেন রোহিত ও কোহলি! ঝামেলা নয়, সমাধানের রাস্তা খুঁজছেন গম্ভীর

    এই দুই ব্যাটারের দাপটে ২০ ওভারে মাত্র ৩ উইকেট খুঁইয়ে ২৫৭ রানের পাহাড়সম টার্গেট ভারতের সামনে রাখে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের গড়া ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ দলগত রানের (২৪৬) রেকর্ড তারা এদিন ভেঙে দেন। টি-টোয়েন্টি ফরম্যাট এই প্রথমবার ভারতীয় দল ২৫০-এর বেশি রান হজম করতে বাধ্য হয়। যশপ্রীত বুমরা ছাড়া যে ভারতীয় বোলিং কতটা অসহায় তা আবারও প্রমাণিত হয় এইদিন।

    আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার

    এদিন বৈভব সূর্যবংশীকে বসিয়ে ফের একবার সঞ্জু স্যামসনকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু রান তাড়া করতে নেমে ১৪ বলে ২৭ রানের একটি ক্যামিও খেলেই ড্রেসিংরুমে ফেরেন স্যামসন। প্রতিবেদনটি লেখার সময় ক্রিজে লড়াই করছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ।

     

    Click here to Read More
    Previous Article
    'টাটাও আসবে, বাটাও আসবে...'—বড় বিনিয়োগের বার্তা, কী বললেন শমীক ভট্টাচার্য?
    Next Article
    'এনকাউন্টারে আমরা খুব খুশি' মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে জানালেন নির্যাতিরার বাবা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment