Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উত্তরে বাড়বে ঝড়-বৃষ্টি, দক্ষিণবঙ্গের হুড়মুড়িয়ে চড়বে পারদ, ফের বৃষ্টি কবে? আবহাওয়ার খবর

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। সঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পাশাপাশি শুক্রবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চড়তে পারে পারদ।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়ায় দিনের বেলায় ভ্যাপসা গরম থাকবে চরমে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

    শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্ত সামান্য বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও। সপ্তাহের শেষে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস। আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকার সম্ভাবনা।

    দক্ষিণবঙ্গে টানা কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর এবার ধীরে ধীরে চড়বে পারদ। ফলে মে মাসের ফিল বাড়বে। বাড়বে গরম ও অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গে রয়েছে ভিন্ন পরিস্থিতি। উত্তরের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

    Weather Alert Two Phases of Storm and Rain Likely in Bengal

    আরও পড়ুন: শুধু স্টেপ কাউন্ট নয়, লাইফস্টাইল বদলের পরামর্শও দেবে Google Health! ভারতে হচ্ছে লঞ্চ

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে সতর্কতা। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।

    Click here to Read More
    Previous Article
    কোভিডে ব্যবসা বন্ধ, অথচ অ্যাকাউন্টে কোটি কোটি টাকা! সুজিতকে ঘিরে ইডির চাঞ্চল্যকর দাবি
    Next Article
    ‘আচমকা রাজকে..’ চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ! কী বলছেন তার মা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment