Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উত্তরবঙ্গের জন্য বিরাট উপহার, ৯ টি প্রকল্পের জন্য ৭৫০ কোটি টাকা বরাদ্দ রেলের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যে। এতদিন আটকে থাকা একাধিক কাজও এবার গতি নিয়েছে। আর এবার উত্তরবঙ্গের ৯ টি জায়গায় রেলওয়ে (Indian Railways) ওভারব্রিজ এবং রেলওয়ে আন্ডারব্রিজ তৈরির কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রকের তরফে।

    তৈরি হতে চলেছে রেল (Indian Railways) ওভারব্রিজ এবং আন্ডারব্রিজ

    রেলের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ি শহরের তিন নম্বর গুমটি, কোচবিহারের হলদিবাড়ি গুমটিতেও তৈরি হবে ওভারব্রিজ এবং আন্ডারব্রিজ। এই পুরো প্রোজেক্টের জন্য ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রেল।উচ্ছ্বসিত জলপাইগুড়ির বিজেপি সাংসদ বলেন, বিজেপির জয়ের পরেই এই ঘোষণা রেলের। উত্তরবঙ্গবাসীর জন্য এ কেন্দ্রের এক উপহার বলা যেতে পারে।

    Indian Railways to start 9 new projects

    দীর্ঘদিন ধরেই ছিল সমস্যা: প্রসঙ্গত, রানিনগর জংশন থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি যাওয়ার রেললাইনে সারাদিন বহু ট্রেন চলাচল করে। সেই কারণে কদমতলা থেকে পাণ্ডাপাড়া মেইন রোডের তিন নম্বর গুমটির রেলগেট বন্ধ করে দেওয়া হয়। হলদিবাড়িতেও দেখা যায় একই সমস্যা। তার জেরে দীর্ঘদিন ধরেই এই দুটি গুমটিতে রেল (Indian Railways) ব্রিজ বানানোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

    আরও পড়ুন : ‘হাইলি কনফিডেনশিয়াল’, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

    তৃণমূল সরকারের অসহযোগিতা: বিজেপি সাংসদ বলেন, রেল মন্ত্রকের কাছে অনেকদিন আগেই সমস্যা সমাধানের জন্য দাবি জানানো হয়েছিল।রেলের তরফে সমীক্ষাও চালানো হয়। কিন্তু তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে কোনও কাজ এতদিন করা যাচ্ছিল না। তিনি আরও জানান, জলপাইগুড়ির ঠাকুরনগরে আরওবি তৈরিতে রেল টাকা বরাদ্দ করেছিল। কিন্তু তৃণমূল সরকারের কাছে জমি মেলেনি। নতুন করে তাই অর্থ বরাদ্দও করছিল না রেল। নতুন সরকার ক্ষমতায় আসতেই এবার তা পাওয়া গেল।

    আরও পড়ুন : বন্ধ হতে বসেছে ৭০০-র ও বেশি মদের দোকান! শপথ গ্রহণের পরেই বড় নির্দেশ

    উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জলপাইগুড়ি এবং হলদিবাড়ি শহরের রেল গুমটি ছাড়াও শীতলপুর-ইসলামপুর, গুঞ্জরিয়া-আলুয়াবাড়ি, রায়গঞ্জ-বামনগ্রাম, কালিয়াগঞ্জ-ডালিমগাঁও রুট সহ মোট ৯ টি জায়গায় ওভারব্রিজ এবং আন্ডারব্রিজ তৈরি হতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    উত্তর-পূর্ব সীমান্ত রেলের বড় আপডেট, নন-ইন্টারলকিংয়ের জন্য জারি নতুন নির্দেশিকা
    Next Article
    কোভিডে ব্যবসা বন্ধ, অথচ অ্যাকাউন্টে কোটি কোটি টাকা! সুজিতকে ঘিরে ইডির চাঞ্চল্যকর দাবি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment