Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘উনি অত্যন্ত ভালো খেলেন’ , মুখ্যমন্ত্রী বিজয়ের দাবার চালে অবাক খোদ প্রজ্ঞানন্দ

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: নরওয়ে দাবায় ঐতিহাসিক সাফল্যের পর এবার এক বিশেষ সম্মান পেলেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ (Vijay-R Praggnanandhaa)। দাবার বোর্ডে বিশ্বের সেরাদের হারিয়ে দেশের মুখ উজ্জ্বল করার স্বীকৃতি হিসেবে তাঁকে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। তবে শুধু সংবর্ধনাই নয়, এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হয়ে ওঠে দুই ‘চ্যাম্পিয়ন’-এর মুখোমুখি দাবার লড়াই। একদিকে আন্তর্জাতিক দাবার মঞ্চে ভারতের নতুন নায়ক, অন্যদিকে রাজনীতির দাবার ছকে প্রতিপক্ষকে কিস্তিমাত করে ক্ষমতার শীর্ষে ওঠা বিজয়। এই ব্যতিক্রমী সাক্ষাৎ ঘিরে তামিলনাড়ু জুড়ে ব্যাপক উৎসাহ দেখা যায়।

    বিজয়-প্রজ্ঞানন্দ (Vijay-R Praggnanandhaa) সাক্ষাৎ করে দাবাও খেললেন

    সোমবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রজ্ঞানন্দ তাঁর মা নাগলক্ষ্মীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। সূত্রের খবর, অনুষ্ঠানের আগেই বিজয় তাঁকে দাবার বোর্ড নিয়ে আসতে বলেছিলেন। প্রথমে বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব না দিলেও পরে বুঝতে পারেন যে মুখ্যমন্ত্রী সত্যিই তাঁর সঙ্গে দাবা খেলতে আগ্রহী। সংবর্ধনা পর্ব শেষ হওয়ার পর দু’জনের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় শেষ পর্যন্ত জয়ী হন প্রজ্ঞানন্দ (Vijay-R Praggnanandhaa)। তবে ম্যাচের পর বিজয়ের দাবা দক্ষতা দেখে বিস্ময় প্রকাশ করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। তিনি জানান, আগে কখনও শোনেননি যে বিজয় নিয়মিত দাবা খেলেন। পরে জানতে পারেন, বন্ধুদের সঙ্গে অবসর সময়ে প্রায়ই দাবা খেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর দুর্বলতা খুঁজে দিলেন কপিল দেব! এখন থেকেই করলেন সতর্ক

    স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রজ্ঞানন্দ বলেন, তিনি এই অভিজ্ঞতা একেবারেই প্রত্যাশা করেননি। তাঁর কথায়, “আমি জানতাম না উনি এত ভালো দাবা খেলেন। উনি আগেই বলেছিলেন যেন বোর্ড নিয়ে আসি। পরে আমরা খেললামও। আমি জিতেছি ঠিকই, কিন্তু ওঁর খেলার মান আমাকে অবাক করেছে।” দাবা নিয়ে দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয় বলেও জানা গেছে। উপস্থিত অনেকেই মনে করেন, একজন আন্তর্জাতিক দাবাড়ু এবং একজন রাজনৈতিক নেতার মধ্যে এমন অনানুষ্ঠানিক ও আন্তরিক মুহূর্ত খুব কমই দেখা যায়। সেই কারণেই এই সাক্ষাৎ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

    সম্প্রতি নরওয়ে দাবা প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে খেতাব জিতে ইতিহাস গড়েছেন প্রজ্ঞানন্দ। প্রতিযোগিতার শুরুটা খুব একটা আশাব্যঞ্জক না হলেও দ্বিতীয়ার্ধে অসাধারণ প্রত্যাবর্তন করেন তিনি। শেষ দিনের আগে তিনি পয়েন্ট তালিকায় পিছিয়ে ছিলেন। কিন্তু চাপের মুহূর্তে অসাধারণ স্নায়ুর জোর দেখিয়ে শেষ পর্যন্ত শিরোপা জয় করেন। এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক দাবার মঞ্চে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব দাবায় ভারতের নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার সামর্থ্য ইতিমধ্যেই প্রমাণ করেছেন এই তরুণ গ্র্যান্ডমাস্টার।

    Vijay-R Praggnanandhaa met and even played chess.

    আরও পড়ুন: “আমি বলবো না যে….”, স্কাই কে বাদ দিয়ে শ্রেয়স আইয়ারকে নেতৃত্বে আনা প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ!

    অন্যদিকে রাজনীতির ময়দানেও সমান নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছেন থলপতি বিজয়। তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে ছিল। টিভিকে ১০৮টি আসন জিতলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। পরে কংগ্রেস, বাম দল, ভিসিকে এবং মুসলিম লিগের সমর্থন পেয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়। ফলে একদিকে দাবার বোর্ডে বিশ্বজয়ী প্রজ্ঞানন্দ, অন্যদিকে রাজনৈতিক বোর্ডে সফল কৌশলী বিজয় (Vijay-R Praggnanandhaa) দুই ভিন্ন ক্ষেত্রের দুই বিজয়ীর এই সাক্ষাৎ সোমবার তামিলনাড়ুর অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।

    Click here to Read More
    Previous Article
    কলকাতা স্টেশনও মেট্রোর আওতায়? সম্ভাব্য রুট নিয়ে উৎসাহ যাত্রী মহলে
    Next Article
    ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর ভিআইপি টিকিট বিক্রি? অভিযোগ দায়ের ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment