Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তৃণমূলের নবান্ন নয়, বরং রাইটার্স বিল্ডিং থেকেই রাজ্য সামলাবে বিজেপি? গুঞ্জন তুঙ্গে

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে এসেছে পরিবর্তন। তৃণমূল শাসন শেষ হয়ে বিজেপি (BJP) এসেছে ক্ষমতায়। খুব শীঘ্রই বাংলার নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার কথা। সরকার গঠন করতে চলেছে পদ্ম শিবির। গণনা চলাকালীনই কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয় নবান্ন। কেউ যাতে কোনও ফাইল সরাতে না পারেন তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্ব।

    পশ্চিমবঙ্গে প্রথম বার ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)

    এবার কার্যত বিধ্বংসী গেরুয়া ঝড় দেখেছে পশ্চিমবঙ্গ। গত ১৫ বছর ধরে চলে আসা তৃণমূলের রাজপাট এক নিমেষে ধূলিসাৎ করে দিয়েছে বিজেপি। দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তৃণমূলের মোট ২০ জন মন্ত্রী গোহারান হেরেছে ভোটের ময়দানে। বাদ যাননি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

    BJP to reportedly conduct government from writers building

    কে হবেন নতুন মুখ্যমন্ত্রী: মমতার চেনা পরিচিত গড় হিসেবে পরিচিত ভবানীপুরে তাঁকে বিপুল ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নন্দীগ্রামেও অবলীলায় জিতেছেন তিনি। এবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী (BJP) কে হবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে, আজই পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

    আরও পড়ুন : ভোটের ফলাফলের মাঝেই বিরাট খবর! ৫৪ বছর বয়সে তৃতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন?

    ফের রাইটার্স থেকে রাজ্য পরিচালনা: মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও জল্পনা বলছে, নবান্ন নয়, বরং রাইটার্স বিল্ডিং থেকেই সরকার পরিচালনা করতে পারে বিজেপি। আসলে এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, ‘তৃণমূল হারতে চলেছে। আর ২০২৬ এ আমাদের মুখ্যমন্ত্রী রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে’।

    আরও পড়ুন : বিজেপির হাত ধরে বাংলাতেও আয়ুষ্মান যোজনা, কীভাবে তৈরি করবেন নিজের কার্ড?

    আজই বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার জোরালো সম্ভাবনা। কার হাতে যাবে বাংলার ক্ষমতার রাশ, নবান্ন নাকি রাইটার্স বিল্ডিং, কোথায় হবে নতুন সরকারের মূল কেন্দ্র সেটাই এখন দেখার।

    Click here to Read More
    Previous Article
    টালিগঞ্জে অরূপ বিশ্বাসের কার্যালয় ভাঙচুর
    Next Article
    বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ পদে দিলীপ ঘোষ! মুখ খুললেন বিধায়ক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment