Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ পদে দিলীপ ঘোষ! মুখ খুললেন বিধায়ক

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনীতিতে পরিবর্তন। দীর্ঘদিন পর ক্ষমতার পালাবদলের আবহে বিজেপির (Bharatiya Janata Party) একাধিক পুরনো মুখ আবার নতুন করে উঠে আসছে আলোচনায়। সেই তালিকায় অন্যতম নাম দীলিপ ঘোষ (Dilip Ghosh)। এক দশক পর আবার বিধানসভায় প্রত্যাবর্তন ঘটালেন তিনি, তাও নিজের পরিচিত মাটি খড়্গপুর সদর থেকেই।তবে কী বিজেপির বড় কোনও পদে দেখা যেতে চলেছে দিলীপ ঘোষকে, এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন তিনি।

    কী বললেন দীলিপ ঘোষ (Dilip Ghosh) ?

    খড়্গপুর সদর কেন্দ্রে এবার প্রায় ৩০ হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থী দীলিপ ঘোষ পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে।
    তার জয়ের পর থেকেই প্রশ্ন উঠছে—নতুন বিজেপি সরকারের কাঠামোয় তাঁর ভূমিকা কী হতে চলেছে? প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে কি তিনি বড় কোনও দায়িত্ব পেতে পারেন? এই নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা।

    যদিও এই সমস্ত আলোচনা নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, “দল আমায় টিকিট দিয়েছিল। আমি লড়েছি। বিধায়ক হয়েছি। এ বার দল যা দায়িত্ব দেবে, সেই দায়িত্ব মাথা পেতে নেব।”

    মঙ্গলবার সকালে খড়্গপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করে বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ দেয়। তৃণমূলের এত অত্যাচার সহ্য করেও ১৫ বছর সুযোগ দিয়েছিল। কিন্তু এ বার আর সুযোগ দেয়নি মানুষ। তাই মাথাও ভেসেছে। দেহও ভেসেছে। বাম বিদায় নেওয়ার সময়ে বুদ্ধবাবু-সহ সকলে হেরেছিল।”

    Is Dilip Ghosh will hold an important position in BJP government

    আরও পড়ুন : ‘এই জয় ব্যক্তিগত..’ আর জি কর নির্যাতিতার মায়ের জয়ে আবেগঘন প্রতিক্রিয়া মিমির

    এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের বিধানসভা নির্বাচনে মোট ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ২০৬টি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ৮১টি আসন। এছাড়া কংগ্রেস দুটি এবং সিপিএম একটি আসনে জয় পেয়েছে। বলাই বাহুল্য, রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই পরিবর্তনের মাঝেই দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ নেতার উপর দল কতটা ভরসা রাখাবে, সেটাই এখন দেখার।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূলের নবান্ন নয়, বরং রাইটার্স বিল্ডিং থেকেই রাজ্য সামলাবে বিজেপি? গুঞ্জন তুঙ্গে
    Next Article
    পালাবদলের পরই সতর্ক পদক্ষেপ! রাজ্যের মামলায় রায় স্থগিত রাখার আর্জি হাই কোর্টে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment