Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় ইডির হানা, কলকাতা সল্টলেকের একাধিক জায়গায় চলছে তল্লাশি

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ভাগ হয়েছে দল। এবার এর মাঝেই দলের তহবিল নিয়ে টানাপড়েন শুরু হয়। ‌ সেই তদন্তের জল গড়ায় বহুদূর। এবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তে আরও সক্রিয় হল ইডি। আর্থিক লেনদেনের সূত্র খুঁজতে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সল্টলেকের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    তৃণমূলের (Trinamool Congress) ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় ইডির হানা

    আজ ইডির তদন্তের আওতায় এসেছে একটি চার্টার্ড বিমান পরিষেবা সংস্থাও। সেই সূত্রেই সংস্থার মালিকের বাড়িতে পৌঁছে নথি ও অন্যান্য তথ্য সংগ্রহে নামেন ইডি আধিকারিকেরা। এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলেও নতুন করে জল্পনা শুরু হয়েছে। তদন্তকারী সূত্রের খবর, মধ্য কলকাতার লালবাজার সংলগ্ন একটি ঠিকানায় প্রথমে অভিযান চালানো হয়।

    পাশাপাশি সল্টলেকের একাধিক স্থানেও তল্লাশি শুরু হয়। সিজি ব্লকে বসবাসকারী এক ব্যবসায়ীর বাড়িতেও দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান তদন্তকারীরা। ওই ব্যবসায়ীর অধীনে একাধিক সংস্থা রয়েছে, যার মধ্যে একটি চার্টার্ড অ্যাভিয়েশন সংস্থাও রয়েছে। বিশেষ উড়ান পরিষেবা নিয়ে পরিচিত ওই সংস্থা অতীতে প্রাক্তন শাসকদলের একাধিক ভিভিআইপি-কে চার্টার্ড বিমান পরিষেবা দিয়েছিল বলে তদন্তকারী মহলের দাবি। সেই সংক্রান্ত আর্থিক নথি ও লেনদেনের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

    এই তদন্তের সূত্রপাত হয় গত ১৮ জুন দায়ের হওয়া একটি অভিযোগকে কেন্দ্র করে। দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়ক সেদিন বিধাননগর সাইবার থানায় অভিযোগ জানান যে, বড় অঙ্কের একটি সাইবার প্রতারণার টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। তাঁর সন্দেহ ছিল, সেই অ্যাকাউন্টগুলির মধ্যে তৃণমূল কংগ্রেসের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে পারে। প্রসঙ্গত, অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। পরদিনই সংশ্লিষ্ট তিনটি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করতে ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়। পরে এই মামলার তদন্তভার গ্রহণ করে ইডি এবং আর্থিক লেনদেনের বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু করে।

    ED raids on Trinamool Congress bank account case

    আরও পড়ুন : মুসলিম হয়েও দুর্গাপুজো করতেন বাড়িতে, NIA-র হাতে গ্রেফতার হওয়া সাকির আলি আসলে কে?

    তদন্ত এখনও চলছে এবং কেন্দ্রীয় সংস্থা এখনও এই অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে উদ্ধার হওয়া নথি, ডিজিটাল তথ্য এবং আর্থিক লেনদেনের রেকর্ড খতিয়ে দেখে তদন্তের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে তদন্তকারী মহলের অনুমান। ফলে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত এই মামলায় আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

    Click here to Read More
    Previous Article
    ‘কী লুকোতে রাতারাতি পুঁতে দেওয়া হয়েছিল সেবাশ্রয়ের ওষুধ?’ অভিষেককে ঘিরে বিস্ফোরক অভিযোগ
    Next Article
    আপনার এলাকায় কারা টাকা পেল? অযোগ্যও ধরবে পোর্টাল! অন্নপূর্ণা যোজনায় নয়া আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment