Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টম্যাটো-চিকেনের দামে ধাক্কা, এবার আমিষভোজীদের পকেটে বাড়তি চাপ

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের পকেটে চাপ মধ্যবিত্তের। একদিকে যখন দাম বেড়েছে টমেটোর। তখন তার সঙ্গে দোসর হয়েছে মুরগির মাংসের মূল্য বৃদ্ধি। এই জোড়া দাম বাড়ায় গত মে মাস থেকে দেশে দাম বৃদ্ধি পেল নিরামিষ ও আমিষ থালির দাম (Non Veg Thali)। সম্প্রতি তাদের রোটি রাইস রিপোর্ট এমনটাই দাবী করে জানিয়েছেন। এই দাম বৃদ্ধির ফলে যথারীতি পকেটে চাপ খাচ্ছেন মধ্যবিত্তরা।

    খাবারের খরচে ধাক্কা, চড়ল আমিষ থালির দাম (Non Veg Thali)

    এই দাম বৃদ্ধির বিষয়ে তারা জানিয়েছেন, গত বছরের মে মাসের তুলনায় এই বছর মে মাসে বাড়িতে ভেজ থালির রান্না খরচ বেড়েছে পাঁচ শতাংশ। পাশাপাশি এই একই সময়ে ননভেজ থালি তৈরীর খরচ বেড়েছে ৭ % (Non Veg Thali)। রিপোর্টের দাবী করা হয়েছে, গত বছরের মে মাসের দেশের টমেটোর দাম ছিল ২৩ টাকা প্রতি কিলোগ্ৰাম। সেখানে চলতি বছর মে মাসে দাম গিয়ে পৌঁছে ৩৬ টাকায়।

    Non Veg Thali hit to food budgets

    আরও পড়ুন: স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, বাসে ফ্রি যাতায়াতের সুবিধা চালু

    এছাড়াও এই এক বছরে সবজিটির দাম চড়েছে ৫৭ শতাংশ। ফলে দেশজুড়ে পরোক্ষ ভাবে দামি হয়েছে ভেজ থালি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে গত বছরের মে-র তুলনায় চলতি বছরের মে-তে টোম্যাটোর উৎপাদন ৩-৪% কমেছে। যার জেরেই সবজিটির দাম বৃদ্ধি পেয়েছে।

    অন্য দিকে, গত বছরের মে-র তুলনায় চলতি বছরের মে-তে মুরগির মাংসের দাম বেড়েছে ৯ শতাংশ। যার জেরে গত মাসে আমিষ থালির দাম বার্ষিক নিরিখে বেড়েছে ৭ শতাংশ। রিপোর্টে দাবি, অতিরিক্ত গরমে দেশে মুরগির মৃত্যুহার বেড়ে যাওয়ায় চিকেন-এর দাম চড়েছে। এই দাম বৃদ্ধির ফলে এখন মধ্যবিত্তের যথারীতি রান্না ঘরে পড়েছে ছ্যাঁকা (Non Veg Thali)।

    Click here to Read More
    Previous Article
    অভিষেক কি ধরে রাখতে পারবেন নিজের শিবির? বাড়ছে সাংসদ টানার আশঙ্কা
    Next Article
    Suvendu Adhikari Live: বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, দেখুন সরাসরি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment