Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টিকিট বুকিংয়ের ঝক্কি শেষ? ১৫ জুলাই চালু হচ্ছে IRCTC-র নতুন পোর্টাল

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিং ব্যবস্থাকে আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বহুদিন ধরেই যাত্রীরা অভিযোগ করে আসছেন যে টিকিট কাটার ব্যস্ত সময়ে IRCTC-এর ওয়েবসাইটে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে, কখনও পেজ লোড হতে দেরি হয়, আবার অনেক সময় সার্ভারজনিত সমস্যার কারণে বুকিং সম্পূর্ণ করাও সম্ভব হয় না। সেই সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করতেই নতুন ওয়েবসাইট আনার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।

    আসছে আইআরসিটিসি (IRCTC) নতুন ওয়েবসাইট

    রাজস্থানের জয়পুরে মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNIT)-তে আয়োজিত এক অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সময় এক ছাত্রী বর্তমান বুকিং ব্যবস্থার নানা ত্রুটি তুলে ধরে বলেন, “টিকিট বুকিংয়ের সময়ে ক্যাপচার সমস্যা হয়। লক্ষ লক্ষ মানুষ এটা ব্যবহার করেন। এটা যদি ঠিক করা হয়, ভালো হয় খুব।” ছাত্রীর অভিযোগ শোনার পরই রেলমন্ত্রী মঞ্চ থেকে এক আধিকারিককে ফোন করেন। আলোচনার সময় তিনি জানতে চান, মাত্র ৩০ দিনের মধ্যে নতুন ওয়েবসাইট তৈরি করে চালু করা সম্ভব কি না। সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে ইতিবাচক উত্তর পাওয়ার পর উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে তিনি বড় সিদ্ধান্ত নেন।

    সেদিনই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন যে আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই নতুন IRCTC ওয়েবসাইট চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। রেল মন্ত্রকের দাবি, নতুন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা আগের তুলনায় অনেক দ্রুত টিকিট বুক করতে পারবেন। প্রযুক্তিগত পরিকাঠামো আরও শক্তিশালী করা হচ্ছে যাতে একসঙ্গে বিপুল সংখ্যক যাত্রী লগ-ইন করলেও পরিষেবায় বিঘ্ন না ঘটে। ওয়েবসাইটের নকশাও নতুন করে সাজানো হবে, ফলে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া এবং বিভিন্ন পরিষেবা ব্যবহার করা আরও সহজ হবে।

    বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তৎকাল টিকিট বুকিং ব্যবস্থার উপর। যাত্রীরা যাতে দ্রুত তথ্য পান এবং কম সময়ে বুকিং সম্পন্ন করতে পারেন, সেদিকে নজর রেখে নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে আধুনিক প্রযুক্তিরও প্রয়োগ করা হবে।

    ‌ IRCTC's new portal to be launched on July 15

    আরও পড়ুন :‘শেষ দিকে কার পাল্লায় পড়লেন বুঝলাম না’, মমতাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনুব্রতের

    এদিকে, শুধু টিকিট বুকিং নয়, রেলের অন্যান্য পরিষেবাতেও প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হচ্ছে। সম্প্রতি IRCTC জানিয়েছে, স্টেশন ও ট্রেনে পরিবেশিত খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে পরিষেবার মান আরও উন্নত করার চেষ্টা চলছে। রেলের ডিজিটাল পরিষেবাকে আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতেই এই উদ্যোগ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন দেখার, ১৫ জুলাইয়ের প্রতিশ্রুতি কতটা সফলভাবে বাস্তবায়িত করতে পারে রেল মন্ত্রক।

    Click here to Read More
    Previous Article
    ‘শেষ দিকে কার পাল্লায় পড়লেন বুঝলাম না’, মমতাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনুব্রতের
    Next Article
    ট্রাফিক আইনকে কাঁচকলা অভিষেক ব্যানার্জির, গাড়ির বাইরে ঝুলছে ৪ জন!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment