Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    থমথমে কালো আকাশ, কিছুক্ষণেই প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৬ জেলায়

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে জেলায় জেলায় মেঘলা আকাশ, বাড়ছে ভ্যাপসা গরম। এরই মাঝে ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ একাধিক জেলা ভিজতে পারে বিকেলের পর। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্বাভাস হাওয়া অফিসের।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। পাশাপাশি অনুকূল বায়ুপ্রবাহের কারণে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।

    মঙ্গলে ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ। পাশাপাশি একাধিক জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে। কালবৈশাখীর সম্ভাবনায় রয়েছে সতর্কতা। বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সব জেলাতেই ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়।

    আরও পড়ুন: ছোটাছুটি, লাইনে দাঁড়ানোর দরকার নেই, ঘরে বসেই মোবাইল নম্বর বদলান প্যান কার্ডে

    উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও কম-বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহে।

    Click here to Read More
    Previous Article
    এবার বিদ্রোহী শিবিরে অভিষেকের ‘সেনাপতি’ সায়নী? নয়া জল্পনায় তোলপাড়
    Next Article
    গরমের মরসুমে টয় ট্রেনের জয়যাত্রা, টিকিট বুকিংয়ে গড়ল নতুন রেকর্ড

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment