Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরমের মরসুমে টয় ট্রেনের জয়যাত্রা, টিকিট বুকিংয়ে গড়ল নতুন রেকর্ড

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: গরমে যদি কোথাও ঘোরার প্ল্যান হয়। তাতে বাঙালি সাধারণত এগিয়ে রাখে তাঁদের সাধের দার্জিলিংকেই। পাহাড়ের রানি দার্জিলিং। হিমালয়ের কোলে শৈলশহর। দার্জিলিং মানেই পাহাড়ি আমেজ, চা বাগান, পাইন গাছের সারি, কাঞ্চনজঙ্ঘার হাতছানি
    (Darjeeling)।

    পর্যটকদের ভিড়ে টিকিট বিক্রিতে নতুন নজির টয় ট্রেনের (Darjeeling)

    দার্জিলিং এর হেরিটেজ টয়ট্রেন (Darjeeling)। পাহাড়ের কোলে বছরের পর বছর ধরে ছুটে চলেছে। শৈলরানির ঐতিহ্য ও সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তুলেছে। দার্জিলিঙে টয় ট্রেনের চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। তবে, এবার সব রেকর্ড ভেঙে দিয়েছে দার্জিলিঙের টয়ট্রেন।

    Darjeeling toy train sets new record in ticket sales amidst tourist rush

    আরও পড়ুন: ডিমের সাধারণ ঝোল নয়, এগ লবাবদারের মোলায়েম গ্রেভিতে জমে যাবে ভুরিভোজ

    হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন, চলতি বছর মে মাসে রেকর্ড টিকিট বিক্রি হয়েছে। যা গত পাঁচ বছরের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। চলতি বছর মে মাসে ডিএইচআর ৩৯৫ লক্ষ ৬০ হাজার টাকার আয় করেছে। ২০২৫ সালে সেই আয় ছিল ৩৫৮ লক্ষ ৬০ হাজার টাকা।

    দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, যাত্রীদের চাহিদা অত্যন্ত বেশি থাকায়, চলতি মাসেও ডিএইচআর-এর টিকিট বিক্রির গতি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। বর্তমান বুকিং ট্রেন্ড ও ট্র্যাফিক প্যাটার্ন অনুযায়ী, চলতি বছরের জুনে আয় ৩৭০ লক্ষের বেশি হবে।

    এক নজরে দেখে নিন গত ৫ বছরের আয়:
    ২০২২ সালের মে মাসে আয় হয়েছিল ৩১৯ লক্ষ ৬৪ হাজার টাকা। ২০২৩ সালে বাড়ে আয়ের পরিমাণ। ৩৫৮ লক্ষ ১৮ হাজার টাকা আয় হয়। ২০২৪ সালে আয় উল্লেখযোগ্যভাবে কমে হয়েছে ২৮৮ লক্ষ ৫৮ হাজার টাকা।২০২৫ সালে আয় অনেকটাই বেড়ে হয় ৩৫৮ লক্ষ ৬০ হাজার টাকা।‌২০২৬ সালে নয়া রেকর্ড। আয় হয়েছে ৩৯৫ লক্ষ ৬০ হাজার টাকা (Darjeeling)।

    Click here to Read More
    Previous Article
    থমথমে কালো আকাশ, কিছুক্ষণেই প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৬ জেলায়
    Next Article
    ‘মনে রেখো, নরেন্দ্র মোদী তোমাদের নেতা’, কাকে নিশানা করলেন কল্যাণ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment