Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তেড়েফুঁড়ে আসছে কালবৈশাখী ঝড়-বৃষ্টি, বুধে দক্ষিণবঙ্গে আরও বাড়বে দুর্যোগ: আগাম আপডেট

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: চৈত্র মাসে দাপট দেখাচ্ছে কালবৈশাখী। গতকালের পর এদিনও ঝড়-জলের সম্ভাবনা জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। কোথায় কোথায় দুর্যোগের অধিক সম্ভাবনা? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন সম্পূর্ণ ওয়েদার আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    ঝড়-বৃষ্টির জেরে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে গত কয়েকদিনে। আবহাওয়া দপ্তর বলছে, আজ মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

    এদিন বৃষ্টির সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখী ঝড়ও উঠতে পারে বলে পূর্বাভাস। ১৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবেনা কলকাতাও।

    ১০ তারিখ পর্যন্ত টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। আগামীকালও ভিজবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। জেলায় জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। ঝড়ের গতিবেগ ৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে পর্যন্ত হতে পারে।

    South Bengal Weather

    আরও পড়ুন: ঝাল, মশলা আর নরম মাংসের দারুণ মেলবন্ধন! সহজে তৈরি করুন স্পেশাল হায়দরাবাদি লাল মাস

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙে সহ সব জেলাতে আজ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি। ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বাড়বে বৃষ্টির দাপট। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ১৩ এপ্রিল অবদি ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তরেও।

    Click here to Read More
    Previous Article
    পূর্বের নির্বাচনী হিংসা থেকে শিক্ষা নিয়ে, দুষ্কৃতীদের তালিকা বানাচ্ছে কলকাতা পুলিশ
    Next Article
    তৃণমূলের হয়ে ভোটে‌ লড়বেন স্বপ্না, কত সম্পত্তির মালিক প্রাক্তন সোনাজয়ী অ্যাথলিট ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment