Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তৃণমূলের হয়ে ভোটে‌ লড়বেন স্বপ্না, কত সম্পত্তির মালিক প্রাক্তন সোনাজয়ী অ্যাথলিট ?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের নির্বাচনী আবহে এক নতুন মুখকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। খেলাধুলোর জগতে নিজের দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিচিতি পাওয়া এক ক্রীড়াবিদ স্বপ্না বর্মন (Swapna Barman) এবার পা রাখলেন রাজনৈতিক ময়দানে। দীর্ঘ অনিশ্চয়তা ও নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে রাজগঞ্জ কেন্দ্রে তৃণমূলের (Trinamool Congress) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন স্বপ্না। তাঁর রাজনৈতিক অভিষেক যেমন চর্চার কেন্দ্রবিন্দুতে, তেমনই নির্বাচনী হলফনামায় প্রকাশিত তাঁর সম্পত্তির খতিয়ানও কৌতূহল বাড়িয়েছে।

    স্বপ্নার(Swapna Barman) সম্পত্তির পরিমাণ

    ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী এই ক্রীড়াবিদ এবার প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে নামলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন খগেশ্বর রায়। এবারের বিধানসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তে তাঁর জায়গায় স্বপ্নাকে প্রার্থী করা হয়, যা নিয়ে শুরুতে কিছু অসন্তোষ দেখা গেলেও পরে দলের নির্দেশে স্বপ্নার পক্ষেই প্রচারে নামেন বিদায়ী বিধায়ক।

    মনোনয়ন জমা দেওয়ার আগে পর্যন্ত স্বপ্নার প্রার্থীপদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রেলের চাকরি করার সময় সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে তিনি চাকরি থেকে ইস্তফা দেন এবং জানান, তিনি পেনশনও গ্রহণ করবেন না। শেষ পর্যন্ত রবিবার রাতে সমস্ত জটিলতা কাটিয়ে মনোনয়ন জমা দেওয়ার পথ প্রশস্ত হয়।

    নির্বাচনী হলফনামা অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় স্বপ্নার কাছে নগদ ৪৫ হাজার ৬০০ টাকা ছিল। জানা গেছে, তাঁর পাঁচটি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট সঞ্চিত অর্থ ২ লক্ষ ১৬ হাজার ৫৫৯ টাকা। স্বপ্না নিজস্ব কিছু টাকা বিনিয়োগেও ঢেলেছেন। তার কাছে একটি ১ লক্ষ ২৬ হাজার টাকার গাড়ি রয়েছে। ১২০ গ্রাম সোনা রয়েছে স্বপ্নার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ ৪৪ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ লক্ষ ৪৮ হাজার ৭৭ টাকা।

    স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও কিছু তথ্য সামনে এসেছে। তাঁর নামে কোনও কৃষিজমি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই। তবে বসবাসযোগ্য জমি রয়েছে, যার আনুমানিক দর ৫ লক্ষ ৪৬ হাজার টাকা। রাজগঞ্জের তৃণমূল প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৯ লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা। তৃণমূল প্রার্থীর তেমন বড় অঙ্কের ঋণ নেই। মাত্র ২১২ টাকার ঋণ রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।

    How much property does Trinamool candidate Swapna Barman own?

    আরও পড়ুন : ‘প্রয়োজনে পদক্ষেপ..,’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ শুনে বলল সুপ্রিম কোর্ট

    এছাড়াও হলফনামা থেকে জানা যায়, তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলা বা এফআইআর দায়ের হয়নি। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত—মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পেরিয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০২২ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।সব মিলিয়ে, ক্রীড়াক্ষেত্রের সাফল্যকে সঙ্গী করে রাজনীতির নতুন ইনিংস শুরু করলেন স্বপ্না বর্মণ। এখন দেখার, মাঠের লড়াইয়ের মতো ভোটের ময়দানেও তিনি কতটা সফল হতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    তেড়েফুঁড়ে আসছে কালবৈশাখী ঝড়-বৃষ্টি, বুধে দক্ষিণবঙ্গে আরও বাড়বে দুর্যোগ: আগাম আপডেট
    Next Article
    বাড়ি বসেই আপডেট করুন আধার, বাবার নাম ভুল হলে কী করবেন জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment