Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তদন্তে নেমেই ‘অ্যাকশন’ CBI এর, চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের তদন্তে বড় সাফল্য সিবিআইয়ের। শুভেন্দুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই নৃশংসভাবে খুন করা হয় তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথকে। সেই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআইকে। এবার এই মামলায় অভিযুক্ত রাজ কুমার সিংকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    চন্দ্রনাথ (Chandranath Rath) খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার এক

    জানা গিয়েছে, সোমবার সিবিআই এবং মুজফফরনগর পুলিশের যৌথ অভিযানে উত্তরপ্রদেশের মুজফফনগর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত রাজ কুমারকে। সূত্রের খবর অনুযায়ী, হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত। সেই সময় এনএইচ-৫৮ জাতীয় সড়কের ছাপার টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর।

    CBI arrested another accused in chandranath rath murder

    গ্রেফতার হল চার: তদন্তকারীদের অনুমান অনুযায়ী, হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টায় ছিল রাজকুমার। এর আগেই বিশেষ তদন্তকারী দল এই মামলায় রাজ সিং, ময়ঙ্ক সহ ৩ জনকে গ্রেফতার করেছিল। তাঁদের জেরা করেই ধৃত রাজকুমার সিং এর নাম সামনে আসে বলে খবর সিবিআই সূত্রে। এই নিয়ে এই মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। মঙ্গলবার ধৃত রাজকুমারকে সিবিআই কোর্টে তোলা হবে বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন: ভিআইপিদের জন্য বিশেষ খাতির আর নয়, পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন নৈহাটির বড়মার মন্দিরে

    তদন্ত করছে সিবিআই: প্রসঙ্গত, ৬ মে রাতে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে (Chandranath Rath)। রাজ্য পুলিশের SIT উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করে শার্প শুটার রাজ সিংকে। এছাড়াও বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয় আরও দুই অভিযুক্ত ময়ঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মৌর্যকে। এই তিনজনই চন্দ্রনাথের খুনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলে দাবি তদন্তকারীদের। আর এবার গ্রেফতার আরও এক।

    আরও পড়ুন : দিয়েছিলেন গা ঢাকা, আচমকা নিজে থেকেই ইডি দফতরে হাজির সোনা পাপ্পু

    গত রবিবার চন্দ্রনাথের শ্রাদ্ধানুষ্ঠানে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চন্দ্রনাথের মাকে তিনি আশ্বাস দেন, দোষীদের শাস্তি এবং খুনের বিচার নিশ্চিত করা হবে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যে সপ্তম পে কমিশনের জন্য, কতটা খুশি সংগ্রামী যৌথ মঞ্চ-এর সদস্যরা ?
    Next Article
    রাজ্যে BJP সরকার, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি জনসাধারণ ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment