Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তারকেশ্বরে পরিবহণে বড় পরিবর্তন! নতুন বাস রুট ও বিশেষ বাসের ঘোষণা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার তারকেশ্বর বাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ সোমবার থেকে তারকেশ্বরের নতুন বাসস্ট্যান্ডে পাঁচটি নতুন রুটে সরকারি বাস পরিষেবা চালু হল (WBTC Bus)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান ও পরিবহন দপ্তরের আধিকারিকেরা। এই বাসগুলি চলাচল করার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা জনক হবে বলে মনে করা হচ্ছে।

    তারকেশ্বরে ৫ নতুন বাস রুট বাড়ল মহাদেব এক্সপ্রেস (WBTC Bus)

    যদিও রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হলেও এতদিন তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস চলাচল করত না। ফলে তারকেশ্বর ও আশপাশের এলাকার বহু মহিলা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন (WBTC Bus)।

    WBTC Bus Mahadev Express adds 5 new bus routes in Tarakeswar

    আরও পড়ুন: বর্ষায় ডুয়ার্সে বেড়াতে গেলে ঘুরে আসুন এই ৫ জায়গায়

    পরে বিষয়টি সামনে এনে পরিবহণ দপ্তরের কাছে আবেদন জানান বিধায়ক সন্তু পান। সেই আবেদনের ভিত্তিতেই এবার পাঁচটি নতুন রুটে সরকারি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে প্রতিদিন একটি করে সরকারি বাস চলবে পাঁচটি গন্তব্যে।

    রুটগুলি হল, তারকেশ্বর-বাঁকুড়া, তারকেশ্বর-দিঘা, তারকেশ্বর-খড়্গপুর, তারকেশ্বর-বর্ধমান এবং তারকেশ্বর-কলকাতা। তারকেশ্বর-বাঁকুড়া রুটের বাস কামারপুকুর, জয়রামবাটি, কোতুলপুর, জয়পুর ও বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া পৌঁছবে।

    তারকেশ্বর-দীঘা রুটে বাস চলবে আরামবাগ, কামারপুকুর, ক্ষীরপাই, ঘাটাল, মেছেদা, তমলুক ও কাঁথি হয়ে দীঘা পর্যন্ত। তারকেশ্বর-খড়্গপুর রুটের বাস আরামবাগ, কামারপুকুর, ক্ষীরপাই, চন্দ্রকোণা, কেশপুর ও মেদিনীপুর হয়ে খড়্গপুরে পৌঁছবে। এছাড়া তারকেশ্বর থেকে বর্ধমান এবং কলকাতার উদ্দেশেও প্রতিদিন সরকারি বাস চলবে (WBTC Bus)।

    Click here to Read More
    Previous Article
    পুরনিয়োগ দুর্নীতিতে ED স্ক্যানারে এবার মদন মিত্র! বিধায়কের স্ত্রী ও দুই ছেলেকে তলব কেন্দ্রীয় এজেন্সির
    Next Article
    শীঘ্রই শুরু হচ্ছে আবেদন! ‘যুবশক্তির’ জন্য কোন কোন নথি লাগবে? জেনে রেডি রাখুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment