Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুরনিয়োগ দুর্নীতিতে ED স্ক্যানারে এবার মদন মিত্র! বিধায়কের স্ত্রী ও দুই ছেলেকে তলব কেন্দ্রীয় এজেন্সির

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে (Municipal Recruitment Scam) নতুন মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি স্ক্যানারে এবার মদন মিত্রের (Madan Mitra) পরিবার। কামারহাটির তৃণমূল বিধায়কের স্ত্রী ও দুই ছেলেকে আগামী সপ্তাহে তলব করা হয়েছে। ইডি সূত্রে এমনটাই খবর।

    মদনের স্ত্রী-ছেলেদের কেন তলব করল ইডি? | (Madan Mitra)

    পুরনিয়োগ দুর্নীতির জল মদন অবধি গড়ানোর ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। গত জুন মাসে কলকাতা ও শহরতলির ৭টি জায়গায় হানা দিয়েছিল ইডি। এর মধ্যে কামারহাটির বিধায়কের কালীঘাট ও ভবানীপুরের বাড়িও ছিল। এবার ইডি সূত্রে জানা গেল, মদনের স্ত্রী ও দুই ছেলেকে তলব করা হয়েছে।

    আরও পড়ুনঃ আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে তো? বাড়ি বসে কীভাবে চেক করবেন জানুন

    এই বিষয়ে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতির বেশ কয়েকটি রহস্যময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে মদনের স্ত্রী ও ছেলেদের নাম উঠে এসেছে। সেই কারণেই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। তাই আগামী সপ্তাহে তলব করা হয়েছে।

    এদিকে শুধু ইডি-ই নয়, পুরনিয়োগ সংক্রান্ত মামলার সূত্রে এর আগে সিবিআই স্ক্যানারেও উঠে এসেছিলেন মদন। গত বছর অক্টোবর মাসে তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। প্রায় ৫ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়েছিল।

    What did ED take with them before leaving ‌from Madan Mitra's house

    রাজ্যে পালাবদলের পর পুরনিয়োগ দুর্নীতির মোড়ও ঘুরতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। সম্প্রতি সুজিত ও তাঁর ছেলে সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    ইডি সূত্রে জানা গিয়েছে, সুজিতের বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম বেআইনিভাবে সুপারিশ করার অভিযোগ রয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জন করা বিপুল পরিমাণ টাকা ধৃতদের অ্যাকাউন্টে গিয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা।

    এবার এই একই মামলার সূত্রে আগামী সপ্তাহে মদনের স্ত্রী ও ছেলেদের তলব করল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এমনটাই খবর। তাঁরা সেই তলবে সাড়া দেন কিনা সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    কংগ্রেসের শহীদ দিবস হাইজ্যাক করেছিল মমতার সরকার!- কী বিস্ফোরক দাবি কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের
    Next Article
    তারকেশ্বরে পরিবহণে বড় পরিবর্তন! নতুন বাস রুট ও বিশেষ বাসের ঘোষণা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment