Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টানা ব্যর্থতায় হতাশ KKR ভক্তরা, সাফল্য ফেরাতে টাকার থলি নিয়ে এই ভারতীয় তারকার পেছনে ছুটছেন শাহরুখ খান!

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত মরশুমটা একেবারেই ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। অধিনায়ক অজিঙ্কা রাহানের নেতৃত্বে টানা দ্বিতীয়বার আইপিএলের নক-আউট পর্বে পৌঁছতে ব্যর্থ হয়েছে কেকেআর (KKR)। তাই এবার দলে বড় রদবদল আনতে চলেছে ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি মালিক ও মহাতারকা শাহরুখ খান (Shah Rukh Khan) নিজে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে পাওয়ার ব্যাপারে আগ্রহী।

    ২০২২ সালে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে আইপিএল খেতাব জেতেন হার্দিক। এরপরের বছরেও সেই দল ফাইনালে উঠে হার্দিকের নেতৃত্বে ভর করে। ফলে আবার তাকে সেই শিবির থেকে ছিনিয়ে আনে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু নিজের পুরোনো ঠিকানায় ফিরে আশানুরূপ সাফল্য পাননি অধিনায়ক হার্দিক।

    এরপর ম্যানেজমেন্টের সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়। ২০২৬ সালের আইপিএলের শেষপর্ব থেকেই সেই ছবি স্পষ্ট হয়ে ওঠে। তাই ভালো অফার পেলে মুম্বাই ইন্ডিয়ান্স যে হার্দিককে ছাড়তে রাজি হবে সেই ব্যাপারে নিশ্চিত কেকেআর ম্যানেজমেন্ট। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে এই বিষয়ে মৌখিক কথাবার্তা হয়েছে।

    আরও পড়ুন: মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?

    কিন্তু শুধুমাত্র মোটা টাকার বিনিময়ে হার্দিককে ছাড়তে রাজি নয় মুম্বাই ইন্ডিয়ান্স শিবির। খেলোয়াড় অদল বদল করেই এই চুক্তির বাস্তবায়ন সম্ভব বলে ধারণা বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে কেকেআরের তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রীন ও স্পিনার বরুণ চক্রবর্তীকে একসাথে চাইতে পারে এমআই শিবির।

    আরও পড়ুন: কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন বৈভব সূর্যবংশী! জবাব দিয়ে দিলো BCCI

    সূত্রের খবর অধিনায়কত্ব হাতে পেলে এই লোভনীয় অফার ছাড়বেন না হার্দিক। আপাতত উরু ও পিঠের চোটের কারণে তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন। পরের মরশুমে তাকে বেগুনি সোনালী জার্সিতে দেখা যাবে এমন কোনও ইঙ্গিত তার দিক থেকে এখনও মেলেনি। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী যশস্বী জয়সওয়ালের বদলে হার্দিক পান্ডিয়াকে দলে নিতে আগ্রহী রাজস্থান রয়‍্যালসও। তিনি যে পরের মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন না, তা একপ্রকার নিশ্চিত।

     

    Click here to Read More
    Previous Article
    "টেবিল বাজিয়ে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে" বিধানসভার বিরোধীদের তীব্র কটাক্ষ সজল ঘোষের
    Next Article
    আধার ব্যবহারকারীদের জন্য স্বস্তি, বিনামূল্যে হচ্ছে আপডেটের বিশেষ পরিষেবা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment