Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘স্বাস্থ্যসাথী’ ও ‘আয়ুষ্মান ভারত’ একসঙ্গে মিলবে কি? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সরকার বদল হয়েছে। বর্তমানে রাজ্যে রয়েছে বিজেপি সরকার। নতুন সরকার গঠন হওয়ার পর থেকে একাধিক পদক্ষেপ নিয়েছে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর নতুন সরকার গঠন হওয়ার পর জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat)। ইতিমধ্যে নাম নথিভুক্ত করানোর কাজ শুরু হয়ে গিয়েছে। সম্ভবত জুলাই মাস থেকে এই কার্ড বিতরণ করা শুরু হবে।

    স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Ayushman Bharat)

    সূত্রের খবর যারা এই মুহূর্তে স্বাস্থ্যের সাথে প্রকল্পের সঙ্গে যুক্ত তারা সকলেই আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) সুবিধা পাবেন। তবে ধাপে ধাপে এই প্রক্রিয়াটি এগোবে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলেন “আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস জুলাই মাস থেকে আমরা আয়ুষ্মান ভারত কার্ড দিতে পারব এবং তার বেনিফিট পাবেন কার্ড হোল্ডাররা।”

     Ayushman Bharat and Swasthya Sathi CM makes major announcement regarding

    আরও পড়ুন: যাত্রীদের কথা মাথায় রেখে এক ডজন ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, জানুন সময়সূচি

    তিনি আরও জানান আশা করছি, স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি কার্ড হোল্ডারকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যেকে পারব। পরে পরে এই সংখ্যাক আরও বৃদ্ধি পাবেন।”আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস জুলাই মাস থেকে আমরা আয়ুষ্মান ভারত কার্ড দিতে পারব এবং তার বেনিফিট পাবেন কার্ড হোল্ডাররা।

    আশা করছি, স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি কার্ড হোল্ডারকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যেকে পারব। পরে পরে এই সংখ্য়া আরও বৃদ্ধি পাবেন।” যাঁদের ‘স্বাস্থ্যসাথী’ কার্ড নেই, তাঁদের জন্যও বড় ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি বলেন, “যাঁরা নতুন আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাঁদেরও সুযোগ থাকছে। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের মন্ত্রী, আধিকারিকদের উপস্থিতিতে আমরা এটা করব। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, কর্মসূত্রে বা শিক্ষার জন্য বাইরের রাজ্যে থাকা মানুষও পাবেন।”

    এছাড়াও মুখ্যমন্ত্রী জানান রাজ্যে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকাকরণও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের জন্য ৭ লক্ষের বেশি ডোজ় দিতে চায় কেন্দ্র। ১৪-১৫ বয়সি মেয়েদের টিকা দেওয়া হবে। আগামী ৩০ মে পশ্চিমবঙ্গে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ শুরু হচ্ছে। পাশাপাশি, শুভেন্দু জানিয়েছেন, রাজ্যে ১১৭টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চলছে।

    এছাড়াও শিশুমৃত্যু রুখতে বিগত সরকারের ভূমিকার সমালোচনা করেন শুভেন্দু। তাঁর দাবি, নজরদারি যথেষ্ট না থাকায় নবজাতক শিশু, পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্য়ুর হার অনেক বেশি। বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মালদার রিপোর্ট যথেষ্ট উদ্বেগজনক। তাই রাজ্যের নতুন সরকার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (Ayushman Bharat)।

    Click here to Read More
    Previous Article
    RG Kar ফাইল খুলতেই স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সেই চিকিৎসক অভীক দে! তদন্তের নির্দেশ
    Next Article
    লাগবে না টাকা! বিনামূল্যে করুন আধার কার্ড আপডেট, নয়া সুযোগ দিল সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment