Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    RG Kar ফাইল খুলতেই স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সেই চিকিৎসক অভীক দে! তদন্তের নির্দেশ

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর কাণ্ডের পর থেকেই বারবার সামনে এসেছে অভীক দে-র নাম। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত এই চিকিৎসকের বিরুদ্ধে থ্রেট কালচার, জুনিয়রদের ভয় দেখানো, বদলিতে হস্তক্ষেপ-সহ একাধিক অভিযোগ উঠেছিল। এমনকি অভয়া কাণ্ডের সময় সেমিনার রুমেও তাঁকে দেখা গিয়েছিল বলে অভিযোগ। আগেই তাঁকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর (WB Health Department)। এবার তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। পাশাপাশি কীভাবে তিনি সার্ভিস কোটায় SSKM-এ PG পড়ার সুযোগ পেয়েছিলেন, সেটিও খতিয়ে দেখা হবে।

    স্বাস্থ্য ভবনের (WB Health Department) রিপোর্টে কী কী অভিযোগ?

    স্বাস্থ্য ভবনের (WB Health Department) ৪ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে অভীক দে-র বিরুদ্ধে মোট ৩২টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের সঙ্গে তাঁর যোগ ছিল।অভিযোগ, তিনি বেআইনিভাবে হস্টেলে গিয়ে জুনিয়র চিকিৎসকদের ভয় দেখাতেন। চিকিৎসকদের বদলি এবং পরীক্ষার নম্বর সংক্রান্ত বিষয়েও হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

    রিপোর্টে আরও বলা হয়েছে, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কাজ না করেই বিশেষ সার্ভিস কোটার সুবিধা নিয়ে তিনি SSKM হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেন। এমনকি PG ট্রেনি হিসেবে তাঁর রেজিস্ট্রেশনও সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ। তদন্ত কমিটির রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, আর জি কর কাণ্ডের পর ১১ অগাস্ট গভীর রাতে বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়রদের সঙ্গে বৈঠক করেছিলেন অভীক দে। এই সব অভিযোগ সামনে আসার পরই স্বাস্থ্য দফতর ২০২৪ সালের ২৩ মে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে এক নির্দেশ অনুযায়ী ডঃ অভিক দে-কে ৫ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

    উল্লেখ্য, ডঃ অভিক দে পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজের রেডিওডায়াগনোসিস বিভাগের প্রাক্তন আরএমও ছিলেন। পাশাপাশি কলকাতার আইপিজিএমইএন্ডআর-এ জেনারেল সার্জারিতে ইন-সার্ভিস স্নাতকোত্তর প্রশিক্ষণও নিচ্ছিলেন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার পর বিভাগীয় তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমোদনেই এই পদক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। এছাড়াও, সার্ভিস কোটা ব্যবহার করে তাঁর PG কোর্সে ভর্তি হওয়া নিয়েও আলাদা তদন্ত হবে। সেই বিষয়টিও রাজ্যপালের অনুমোদনের পর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    RG Kar Hospital causes uproar over patient's death due to lack of stretcher

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার জন্য চালু বিশেষ KYC পোর্টাল, জানুন কারা ব্যবহার করতে পারবেন

    এই নির্দেশের কপি স্বাস্থ্য দফতরের (WB Health Department) একাধিক আধিকারিক, আইপিজিএমইএন্ডআর, বর্ধমান মেডিকেল কলেজ এবং সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। ডঃ অভিক দে-কেও এই নির্দেশের কপি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    একদল আরশোলা যমুনা নদী পরিস্কার করছে! cockroach janata party
    Next Article
    ‘স্বাস্থ্যসাথী’ ও ‘আয়ুষ্মান ভারত’ একসঙ্গে মিলবে কি? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment