Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুরু হয়েছে শ্রাবণ মাস! তারকেশ্বর মন্দির কখন খোলা আর কখন বন্ধ থাকে জানুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ শ্রাবণ মাস পড়তেই তারকেশ্বরে (Tarakeswar) উপচে পড়ছে ভিড়। প্রত্যেক বছর এই সময়টায় বাবার মাথায় জল ঢালতে কাতারে কাতারে ভক্তরা ভিড় করেন। এই বছরও অন্যথা হয়নি। এই পরিস্থিতিতে তারকেশ্বর মন্দির কখন খোলা থাকে ও কখন বন্ধ থাকে সেই সময়সূচি (Tarakeswar Temple Timings) জেনে নিন।

    তারকেশ্বর মন্দিরের সময়সূচি | (Tarakeswar Temple Timings)

    বাংলার শিবতীর্থগুলির মধ্যে অন্যতম তারকেশ্বর। প্রত্যেক বছর শ্রাবণ মাস উপলক্ষ্যে এখানে শ্রাবণী মেলা বসে। দূরদূরান্ত থেকে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে হাজির হন। চলতি বছর ১৮ জুলাই থেকে তারকেশ্বরের শ্রাবণী মেলা শুরু হয়েছে, চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।

    আরও পড়ুনঃ ঝেঁপে আসছে ঝড়-বৃষ্টি! কিছুক্ষণেই প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, আবহাওয়ার লেটেস্ট খবর

    এই আবহে তারকেশ্বর মন্দিরের সময়সূচি প্রকাশ্যে এসেছে। মন্দির খোলা ও বন্ধ থাকা সংক্রান্ত যে তথ্য পাওয়া গিয়েছে তা অনুসারে, মন্দিরে ভোর ৪টের সময় মঙ্গল আরতি হয়। এরপর সকাল ৬টা থেকে সাড়ে ৯টা অবধি ভক্তদের জন্য মন্দির খোলা থাকে।

    এরপর নিত্য পুজো, আরতি সহ নানা কারণে সকাল ১১টা ১৫ অবধি সাধারণ ভক্তদের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। অর্থাৎ ভক্তদের প্রবেশ বন্ধ থাকে। ১১টা ১৫ থেকে দুপুর ১:৩০ মিনিট অবধি ফের সাধারণ ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়।

    Tarakeswar temple timings

    এরপর ২:৪৫ মিনিটে সিঙ্গার দর্শন ও বিকেল ৩:১৫ মিনিটে রাজবেশ দর্শন করতে পারেন ভক্তরা। বিকেল ৪টে থেকে ফের মন্দির বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৬:৩০ মিনিট অবধি মন্দির বন্ধ থাকে। সন্ধ্যা ৬:৪৫ মিনিটে সন্ধ্যা আরতি হয়।

    শিবতীর্থ তারকেশ্বরে প্রায় সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে। তবে শ্রাবণী মেলার সময় তা একলাফে কয়েক গুণ বেড়ে যায়। শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। সেক্ষেত্রে তাঁদের মন্দিরের সময়সূচি জানা থাকলে অনেকটা সুরাহা হয়।

    Click here to Read More
    Previous Article
    গলায় বালিশ ঝুলিয়ে শহীদ সমাবেশে, কাকে অনুকরণ করলেন প্রৌঢ়?
    Next Article
    'ফুটপাতে থাকব তোদেরকে হারাব' বিজেপির উদ্দেশ্যে কড়া বার্তা অভিষেকের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment