Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সুখবর পেলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা, চোট সারিয়ে মাঠে ফিরছেন বিরাট কোহলি

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2026) ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয় উপহার দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু সেই ম্যাচের শেষের দিকে তাকে পেশির চোটে অস্বস্তিতে দেখা গিয়েছিল। তাই আইপিএলের পরে ভারতীয় দলের (Indian Cricket Team) পরবর্তী ওডিআই সিরিজে মাঠে নামতে পারছেন না এই মহাতারকা। তবে বিরাটকে ভারতীয় দলের জার্সিতে দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না ভক্তদের। ইংল্যান্ডের বিরুদ্ধেই (India vs England) তাকে নীল জার্সিতে দেখা নিয়ে আশাবাদী ভক্তরা।

    ঝুঁকি নিতে চান না কোহলি নিজে:
    আইপিএল ফাইনালের শেষ অংশে চোট নিয়েও ব্যাটিং করে গিয়েছিলেন এই মহাতারকা। সিঙ্গেল নিতে অসুবিধা হলেও মাঠ ছাড়েননি তিনি। তবে পরের বছরই যেহেতু ওডিআই বিশ্বকাপ তাই আপাতত অযথা ঝুঁকি নিতে নারাজ বিরাট। চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত ২-৩ সপ্তাহ অনুশীলন থেকেও নিজেকে দূরে রাখছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

    আরও পড়ুন: IPL 2026 জয়ী RCB-কে হারিয়ে দিলো গুজরাট টাইটান্স! কোহলিদের পেছনে ফেলে শীর্ষে সিরাজরা

    কবে মাঠে ফিরবেন বিরাট:
    চোটের কারণে আফগানিস্থানের বিরুদ্ধে মাঠে নামা আটকে রয়েছে কোহলির। কিন্তু জুন মাসে না হলেও জুলাই মাসেই ফের একবার তাকে ভারতীয় দলের জার্সিতে দেখা নিয়ে আশাবাদী ভক্তরা। ১৪ই জুলাই এজবাস্টনে আরম্ভ হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজ। ওই ম্যাচেই ব্যাট হাতে ২২ গজে ফিরতে চলেছেন কোহলি।

    Which trick does Virat Kohli use before batting?

    দুর্দান্ত ফর্মে রয়েছেন কিং কোহলি:
    সম্প্রতি ব্যাট হাতে নিজের পছন্দের ফরম্যাটে বিধ্বংসী ফর্মে রয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই হোম সিরিজে তিনটি শতরান সহ ৫৪২ রান করেছেন তিনি। ফিরে পেয়েছেন ব্যাটারদের ওডিআই ক্রমতালিকার শীর্ষস্থান। তবে ইংল্যান্ডের মাটিতে লড়াইটা এতটা সহজ নাও হতে পারে।

    আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB

    বিরাট কোহলির বদলি:
    আপাতত আফগানিস্থান সিরিজে বিরাট কোহলির বদলি পাওয়া নিয়ে জল্পনা অব্যাহত। যদি সাম্প্রতিক ফর্ম বিবেচনা যদি না করা হয় তাহলে বিরাটের অনুপস্থিতিতে ভাগ্যে শিঁকে ছিড়তে পারে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের। বিরাটের মতোই ধীরে ধীরে বড়ো ইনিংস গড়ে তোলার ক্ষেত্রে তিনি কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলির সঙ্গেই অসাধারণ ভাবে জুটি বেঁধে ওয়ান ডে কেরিয়ারের প্রথম শতরান করেছিলেন তিনি। নিবার্চকরা দল নির্বাচনের আগে সেই নিয়ে ভাবলে কপাল ফিরবে রুতুরাজের।

    Click here to Read More
    Previous Article
    SIR-2026 এ নাম না থাকলে বাতিল রেশন কার্ড! দুর্নীতি রুখতে বড় সিদ্ধান্ত রাজ্যের
    Next Article
    বোর্ড মিটিং চলাকালীন তাণ্ডব! তৃণমূল কাউন্সিলরদের লক্ষ্য করে ডিম, মারধরের অভিযোগে উত্তাল Jhargram

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment