Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্ত্রী ২৪টি জমির মালিক, মেয়ে কলেজ টিচার! শওকতের বাড়ির আর কে কী করেন?

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। বিধানসভা ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় হওয়া বোমা বিস্ফোরণের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। দাপুটে এই তৃণমূল (TMC) নেতার পরিবারের কে কী করেন? শওকতের স্ত্রী থেকে ছেলেমেয়ে, তাঁদের সম্বন্ধে জেনে নেওয়া যাক।

    শওকতের (Saokat Molla) পরিবারের কে কী করেন?

    জানা গিয়েছে, শওকত মোল্লা ও তাঁর স্ত্রীর তিন সন্তান, দুই মেয়ে এক ছেলে। এর মধ্যে বড় মেয়ে রোকেয়া মহাবিদ্যালয়ের এসএসিটি তথা স্টেট অ্যাডেড কলেজ টিচার। ছোট মেয়ে কম্পিউটার অপারেটর। ছেলে স্নাতক পাশ, ক্যাফে চালান।

    আরও পড়ুনঃ ফিরহাদ জমানায় ইতি! পুরবোর্ড টিকলে কলকাতার নতুন মেয়র কে? বৈঠক ডাকলেন মমতা

    অন্যদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের স্ত্রী বিপুল সম্পত্তির অধিকারিণী। তাঁর নামে ২৪টি জমি রয়েছে। সোনারপুর, জীবনতলা থেকে শুরু করে ক্যানিং, কুমারখালি সহ একাধিক জায়গায় এই জমিগুলি আছে।

    এছাড়া ছাব্বিশের বিধানসভা ভোটের সময় শওকতের দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছে, বিগত তিনটি অর্থবর্ষে ধারাবাহিকভাবে তাঁর স্ত্রীর আয়ের পরিমাণ বেড়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে শওকত-পত্নীর আয়ের পরিমাণ ছিল ৯৬ হাজার ২৯০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ৪ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা এবং ২০২৪-২৫ অর্থবর্ষে তিনি আয় করেন ৫ লক্ষ ৭৪ হাজার ২৪০ টাকা।

    Saokat Molla

    অন্যদিকে শওকতের কথা বলা হলে, তৃণমূলের দাপুটে নেতাদের মধ্যে একজন তিনি। যদিও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয় অধরা থেকেছে। এরপর এক মাস কাটতে না কাটতেই ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় হওয়া বিস্ফোরণের মামলায় এনআইএ-র হাতে গ্রেফতার হন তিনি। শনিবার শওকতকে আদালতে তোলা হলে ১৪ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে আদালত থেকে বেরনোর সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক। তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেতা।

    Click here to Read More
    Previous Article
    যে যার ইচ্ছেমতো দল পরিবর্তন করে নিচ্ছে, এটা একটা দলের জন্য বিপজ্জনক : বিশ্বরূপ দে
    Next Article
    IPL জয়ী দল RCB থেকে কেউ নেই ভারতীয় দলে! BCCI-এর সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment