Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    IPL জয়ী দল RCB থেকে কেউ নেই ভারতীয় দলে! BCCI-এর সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

    3 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) বেশ কয়েকটি বড় পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতীয় দল পেয়েছে নতুন অধিনায়ক। ছাঁটাই করা হয়েছে অফফর্মে থাকা বড় মাপের তারকাদের। সুযোগ পেয়েছেন অল্পবয়সে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া বেশ কয়েকজন তরুণ তারকা। কিন্তু সদ্যসমাপ্ত আইপিএল (IPL 2026) জয়ী আরসিবি (RCB) দল থেকে একজন ক্রিকেটারকেও সুযোগ দেয়নি বিসিসিআই।

    আগারকারদের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন:
    সদ্যসমাপ্ত আইপিএলে টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিং করেছেন আরসিবির দেবদত্ত পাডিক্কল। মিডল অর্ডারে ভয়ডরহীন ব্যাটিং করে নজর কেড়েছিলেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। নতুন বল হাতে এবং ডেথ ওভারে অসাধারণ বোলিং করেছিলেন ভুবনেশ্বর কুমার। অলরাউন্ড দক্ষতার প্রমাণ দিয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া।

    আরও পড়ুন: অধিনায়ক হিসেবে একইদিনে ধোনি ও সৌরভকে টপকে গেলেন শুভমান গিল! গড়লেন দুর্দান্ত রেকর্ড

    কিন্তু এই তারকাদের মধ্যে একজনকেও সুযোগ দেয়নি গৌতম গম্ভীররা। আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের পাশাপাশি জাপানে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসের দলও ঘোষণা করেছে বিডিসিআই। কিন্তু বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগের সেরা দলের একজনও সেই দলে নেই কেন! এই নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা।

    আরও পড়ুন: কোহলির পর রোহিতকে নিয়েও অনিশ্চয়তা! ভারতীয় দলে ফেরার আগে কড়া হুঁশিয়ারি BCCI-এর

    ইংল্যান্ড, আয়ারল্যান্ড সফর ও এশিয়ান গেমসের ভারতীয় দল:
    শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, রবি বিশ্নই, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চৌধুরী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী

     

    Click here to Read More
    Previous Article
    স্ত্রী ২৪টি জমির মালিক, মেয়ে কলেজ টিচার! শওকতের বাড়ির আর কে কী করেন?
    Next Article
    ‘১৫ বছর সরকার চালিয়ে কলেজ ইউনিয়ন থেকে পড়ার ক্লাব— সর্বত্র গোপন বেডরুম বানিয়েছে!’ শতরূপ ঘোষ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment