Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি কর্মীদের হাজিরার পদ্ধতিতে বিরাট বদল! নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই সরকারি কর্মচারীদের (Government Employees) হাজিরা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। এবার সেই হাজিরার পদ্ধতিতে বড়সড় বদল আনল রাজ্য সরকার (Government of West Bengal)। অর্থ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

    মোবাইলের মাধ্যমে হাজিরা দিতে পারবেন সরকারি কর্মচারীরা | (Government Employees)

    অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে দফতরে আলাদা করে বায়োমেট্রিক হার্ডওয়্যার মেশিন বসানোর দরকার নেই। নতুন নিয়মে সরকারি কর্মীরা অফিস চত্বরের মধ্যে নিজেদের মোবাইলের মাধ্যমে হাজিরা দিতে পারবেন। যত দ্রুত সম্ভব এই নতুন ব্যবস্থাকে কার্যকর করতে বলা হয়েছে।

    আরও পড়ুনঃ হাওড়া থেকে সড়কপথে ভেলোর! সাঁতরাগাছি থেকে রোজ ছুটছে বাস, টিকিটের দাম, কত সময় লাগছে জানুন

    অর্থ দফতর জানিয়েছে, এই নতুন পদ্ধতির ফলে একদিকে যেমন সরকারের বিপুল পরিমাণ অর্থ বাঁচবে, তেমনই হাজিরা প্রক্রিয়াও আরও সহজ ও ঝঞ্ঝাটহীন হবে। এই পদ্ধতি কার্যকর করতে নানা দফতরের নিজস্ব সফটওয়্যার সলিউশনগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে সূত্র মারফত জানা গিয়েছে, বিগত কয়েক বছরে নানা দফতরে বায়োমেট্রিক মেশিন বসানোর কাজ শুরু হয়েছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যান্ত্রিক ত্রুটি কিংবা রক্ষণাবেক্ষণের অভাবে ঠিক মতো কাজ করত না। এবার নতুন মোবাইল ভিত্তিক জিও ফেন্সিং প্রযুক্তি শুরু হলে দফতরের নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে সরকারি কর্মীরা অ্যাপের মাধ্যমে অ্যাটেনডেন্স দিতে পারবেন।

    Government employees

    অর্থ দফতর মনে করছে, কর্মীদের হাজিরার ক্ষেত্রে এই নতুন পদ্ধতি চালু হলে বেশ কিছু সুবিধা হবে। এর মধ্যে অন্যতম, অফিসে সময়মতো হাজিরা নিশ্চিত করা আরও সহজ হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ থাকবে। ইতিমধ্যেই দফতরে দফতরে এই নির্দেশিকা পাঠানোর কাজ শুরু হয়েছে।

    সরকারি কর্মীদের হাজিরা নিয়ে আগেই কড়াকড়ি শুরু করেছিল রাজ্য সরকার। দেওয়া হয়েছিল বড় নির্দেশ। এবার সেই হাজিরার পদ্ধতিতে বড়সড় বদল আনা হল। অর্থ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্য জুড়ে ৯ দিন ধরে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন! কী কী করতে হবে জানাল নবান্ন
    Next Article
    জিম্বাবোয়ে বড় চমক অভিষেক শর্মার! T20-তে প্রথম ভারতীয় ওপেনার হিসাবে গড়লেন দুর্ধর্ষ নজির

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment