Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জিম্বাবোয়ে বড় চমক অভিষেক শর্মার! T20-তে প্রথম ভারতীয় ওপেনার হিসাবে গড়লেন দুর্ধর্ষ নজির

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: জিম্বাবোয়ে প্রথম দু’টি T20 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। হারারেতে প্রথম ম্যাচে তিনি মাত্র এক রান করেন। অপরদিকে, দ্বিতীয় T20-তে তিনি ৮ বলে মাত্র ৮ রান করেন। তবে, ২৫ বছর বয়সী অভিষেক দ্বিতীয় ম্যাচে বল হাতে প্রত্যেকের নজর কেড়েছেন। ওই ম্যাচে তিনি তাঁর আড়াই ওভারের স্পেলে মাত্র ১৭ রান দিয়ে ৩ টি উইকেট নেন। যার মাধ্যমে তিনি এক অসাধারণ ইতিহাস সৃষ্টি করেছেন। এই প্রথম কোনও ভারতীয় (Team India) ওপেনার T20 আন্তর্জাতিক ম্যাচে বোলিংয়ে এই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ওই ম্যাচে ভারত ২১৯/৫ রান করার পর, মাত্র ১৭.৫ ওভারে জিম্বাবোয়েকে (Zimbabwe) ১২৯ রানে অলআউট করে দিয়ে ৯০ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া ওই ম্যাচে সর্বাধিক উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার অভিষেক। এদিকে, যশ ঠাকুর ও প্রিন্স যাদব ২ টি করে উইকেট নেন। অন্যদিকে রবি বিষ্ণোই, শিবম দুবে এবং তিলক ভার্মা একটি করে উইকেট পান।

    অভিষেক শর্মা (Abhishek Sharma) এক বিশেষ ক্লাবে প্রবেশ করেছেন:

    জানিয়ে রাখি যে, অভিষেক শর্মা বল হাতে অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে এক বিশেষ ক্লাবে এন্ট্রি নিয়েছেন। তিনি ভারতীয় ওপেনার হিসাবে সর্বোচ্চ বোলিং ফিগারের রেকর্ডধারী তৃতীয় ক্রিকেটার হিসাবে বিবেচিত হয়েছেন। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ বোলিং ফিগারের রেকর্ডটি বিনু মানকড়ের দখলে রয়েছে। যিনি ১৯৫২ সালে পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্টে ৫২ রানে ৮ উইকেট নিয়েছিলেন।

    Abhishek Sharma sets a formidable record as the first Indian opener to open in T20.

    এদিকে, ODI ক্রিকেটে এই রেকর্ডটি রবি শাস্ত্রীর দখলে রয়েছে। ১৯৯১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ODI-তে রবি শাস্ত্রী মাত্র ১৫ রানে ৫ টি উইকেট নিয়েছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় T20-তে অধিনায়ক শ্রেয়স আইয়ার অভিষেককে পার্ট-টাইম বোলার হিসাবে ব্যবহার করেন। সুযোগ পেয়েই অভিষেক জিম্বাবোয়ের টেলএন্ডারদের আউট করেন। তিনি ব্র্যাড ইভান্স (১৯), নিউম্যান নিয়ামহুরিকে (৩) বোল্ড করেন এবং রিচার্ড এনগারাভাকে (১) রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ আউট করান। এনগারাভা ছিলেন ওই ম্যাচে জিম্বাবোয়ের সর্বশেষ আউট হওয়া ব্যাটার।

    আরও পড়ুন: ‘দেশপ্রেম প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে’, কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী

    সব ফরম্যাট মিলিয়ে ভারতীয় ওপেনারদের সেরা বোলিং পরিসংখ্যান:
    টেস্ট: বিনু মানকড় – ৮/৫২ বনাম পাকিস্তান (১৯৫২)
    ODI: রবি শাস্ত্রী – ৫/১৫ বনাম অস্ট্রেলিয়া (১৯৯১)
    T20: অভিষেক শর্মা – ৩/১৭ বনাম জিম্বাবুয়ে (২০২৬)

    আরও পড়ুন: এই ট্রাভেল সংস্থার ওপর কড়া অ্যাকশন! হল ৭,৩০০ কোটির জরিমানা

    উল্লেখ্য যে, দ্বিতীয় T20-তে ঈশান কিষাণ (৮১) এবং তিলক ভার্মার (অপরাজিত ৬০) দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে ভারত একটি বিশাল স্কোর খাড়া করে। অভিষেক ছাড়াও বৈভব সূর্যবংশী (২০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। এদিকে অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৫ রান এবং রিঙ্কু ১২ রান করেন। ৩ ম্যাচের T20 সিরিজে ভারত ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    সরকারি কর্মীদের হাজিরার পদ্ধতিতে বিরাট বদল! নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
    Next Article
    ধীর গতির ভাঙাচোরা ট্রাম নয়, এবার 'মিনি মেট্রো'র পরিকল্পনা পরিবহন মন্ত্রীর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment