Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি কাজের গতি বাড়াতে মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠক, কী বললেন শুভেন্দু?

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ নতুন সরকার গঠনের পর এবার মন্ত্রীদের প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে আরও ভালোভাবে অবগত করতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল রাজ্য সরকার। মন্ত্রিসভার অনেক সদস্যই প্রথমবার মন্ত্রী হয়েছেন। তাই সরকারি কাজের নিয়ম, আইনি বিষয় এবং প্রশাসনিক দায়িত্ব সম্পর্কে তাঁদের স্পষ্ট ধারণা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে উপস্থিত থেকে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশিক্ষণ শিবিরে কী বলা হল?

    শনিবার দুপুরে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের সমস্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সেখানে আইনি ও প্রশাসনিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, ইনস্টিটিউটের ডিরেক্টর দুষ্মন্ত নারিয়েল, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, অনুপ আগরওয়ালা এবং সুনীল গুপ্ত।

    এরপর শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, মানুষের মধ্যে নিজেদের সৎ ও স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে। পাশাপাশি সরকারি ফাইল দ্রুত নিষ্পত্তি করার উপর জোর দেন তিনি। কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া ফাইল ফেলে না রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

    শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, সরকারি পরিষেবা যেন কোনওভাবেই ব্যাহত না হয়, সেদিকে সবসময় নজর রাখতে হবে। বিভিন্ন এলাকায় সফরের সময় অপ্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার কথাও তিনি মন্ত্রীদের মনে করিয়ে দেন। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে মানুষের কাজকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

    Suvendu Adhikari announces job for family of BJP worker died in post-poll violence

    আরও পড়ুনঃ মাসে ৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তি! কারা পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, জানুন আবেদন থেকে যোগ্যতা সবকিছু

    উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশাসনিক অভিজ্ঞতা দীর্ঘদিনের। অতীতে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। এছাড়া নিশীথ প্রামাণিকও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে বর্তমান মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই নতুন। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই শুরুতেই তাঁদের জন্য এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ইতিহাস গড়লেন শুভমান গিল, মাত্র ৪৩ রান করেই গড়লেন বিরাট কীর্তি !
    Next Article
    বেকার হলেও সন্তানের খরচ চালাতেই হবে, বাবার দায়িত্ব নিয়ে ঐতিহাসিক রায় হাই কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment