Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি চাকরির বড় ঘোষণা! রেল-SSC-UPSC-তে বিপুল নিয়োগের পথে কেন্দ্র

    19 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি চাকরির (Central Government Job) প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দফতরে খালি পড়ে থাকা পদগুলো এবার পূরণ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। রেল, এসএসসি ও ইউপিএসসি-সহ একাধিক সংস্থায় মোট ১ লক্ষ ৮৩ হাজার ৫৯৫টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

    কেন্দ্রীয় চাকরিতে (Central Government Job) বড় নিয়োগের উদ্যোগ

    সম্প্রতি সংসদের একটি স্থায়ী কমিটির কাছে কেন্দ্র সরকার জানিয়েছে, বিভিন্ন মন্ত্রক ও দফতরে খালি থাকা পদগুলো পূরণ করতে নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে ভারতীয় রেলে। সরকারি তথ্য অনুযায়ী, মোট শূন্যপদের মধ্যে ১ লক্ষ ৮ হাজার ১২৯টি পদ রয়েছে রেলের অধীনে। অর্থাৎ মোট শূন্যপদের প্রায় ৫৯ শতাংশই রেলওয়ের। তাই আসন্ন সময়ে সবচেয়ে বেশি চাকরির সুযোগ তৈরি হতে পারে রেল বিভাগেই।

    অন্যদিকে স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর মাধ্যমে ৬৫ হাজার ৩৩১টি পদে নিয়োগ করা হবে। এছাড়া ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর মাধ্যমে ১০ হাজার ১৩৫টি পদ পূরণের কাজও চলছে। কয়েকটি নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে, আবার কিছু পরীক্ষা এখনও চলছে।

    এই তথ্য সংসদের কর্মী, জনঅভিযোগ, আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটির সামনে তুলে ধরা হয়েছে। এই কমিটি সরকারি নিয়োগ ও প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন বিষয় খতিয়ে দেখে। শুধু নিয়োগ নয়, পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করার বিষয়েও আলোচনা হয়েছে। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা আরও বাড়ানো, দ্রুত উত্তরপত্র প্রকাশ এবং পরীক্ষার্থীদের মূল্যায়িত উত্তরপত্র দেখার সুযোগ দেওয়ার মতো প্রস্তাবও এসেছে।

    সাম্প্রতিক বছরগুলোতে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম এবং ফল প্রকাশে দেরি নিয়ে নানা অভিযোগ উঠেছে। সেই কারণেই নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করার ওপর জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে (Central Government Job) বহুদিন ধরেই বিপুল সংখ্যক পদ খালি রয়েছে। আইনি জটিলতা, নথি যাচাই এবং প্রশাসনিক কারণে অনেক পদ দীর্ঘ সময় ধরে পূরণ করা যায়নি। এবার সেই শূন্যপদগুলো পূরণের দিকে জোর দিচ্ছে কেন্দ্র।

    এর আগে ২০২২ সালে সংসদে কেন্দ্র জানিয়েছিল, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ সালের মধ্যে প্রায় ৭.২২ লক্ষ মানুষ স্থায়ী কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছেন। এছাড়া গত পাঁচ বছরে ইউপিএসসি, এসএসসি এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রায় ৩.৭৭ লক্ষ প্রার্থী বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।

    Job Vacancy government recruitment for secondary school graduates

    আরও পড়ুনঃ হারের পর প্রথম ২১ জুলাই, তৃণমূলকে চাঙ্গা করতে কী পরিকল্পনা নেত্রীর?

    নতুন এই নিয়োগ (Central Government Job) উদ্যোগে সবচেয়ে বেশি নজর থাকবে রেল, এসএসসি এবং ইউপিএসসি-র ওপর। ফলে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া লক্ষ লক্ষ প্রার্থীর কাছে এই খবর নিঃসন্দেহে বড় স্বস্তির।

    Click here to Read More
    Previous Article
    ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার ‘শাস্তি’! অরূপ-ববি সহ ৮ হেভিওয়েটকে বহিষ্কার করল ‘কালীঘাট তৃণমূল’
    Next Article
    চুরি রুখতে অভিনব সিদ্ধান্ত, রাম মন্দিরে চালু হচ্ছে ‘নো-পকেট’ ইউনিফর্ম

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment