Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আধার কার্ডে ফ্রি আপডেট থেকে এলপিজি দাম বদল, জুলাইতে কী কী পরিবর্তন আসছে?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : প্রতি মাসের পয়লা তারিখেই বেশ কিছু বদল হয় বিভিন্ন নিয়মে। আসন্ন জুলাই মাসেও বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে। আধার কার্ড আপডেট থেকে এলপিজি (Liquefied Petroleum Gas), সিএনজির দাম বদলের মতো একাধিক পরিবর্তন হতে চলেছে বলে জানা যাচ্ছে। কী প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে?

    আধার কার্ডে (Liquefied Petroleum Gas) আসছে বড়সড় পরিবর্তন

    আধার কার্ড আপডেট নিয়ে আসছে বড় বদল। আধার সংক্রান্ত একটি সার্ভিস ফ্রি করে দিচ্ছে সরকার। ইউআইডিএআই এর তরফে জানানো হয়েছে, আধার কার্ডে ইমেল আপডেটের জন্য আগামী ৬ মাস সময় দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে ইমেল আপডেট করতে কোনও টাকা লাগবে না।

    Liquefied petroleum gas price to aadhaar update changes in July

    বাড়তে পারে এলপিজির দাম: উল্লেখ্য, আগে এই আপডেটের জন্য ৭৫ টাকা লাগত। তবে আগামী ৬ মাস সময়ের মধ্যে এই পরিষেবা ফ্রি করে দেওয়া হয়েছে। বদল আসতে পারে এলপিজির দামে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় বড়সড় পরিবর্তন এসেছিল রান্নার গ্যাসের দামে। ১ জুন ৫৩.৫০ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। অন্যদিকে ৫ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম বৃদ্ধি পেয়েছিল ১১ টাকা। জুলাইতেও গ্যাসের দামে বদল আসার সম্ভাবনা থেকে যাচ্ছে।

    আরও পড়ুন: ১ লা জুলাই পরবর্তী কিস্তি অন্নপূর্ণা যোজনার, আপনি পাবেন টাকা? চেক করুন এভাবে

    জ্বালানির দামে পরিবর্তন: সিএনজি, পিএনজি, এটিএফ এর দামেও আসতে পারে বদল। প্রায়ই দাম বদলাচ্ছে এই জ্বালানিগুলির। তাই মনে করা হচ্ছে, জুলাইতেও বদলাতে পারে দাম। এমনকি জ্বালানি ব্যবহারেও পরিবর্তন আসতে পারে। এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহক হলে আপনার জন্য রয়েছে বড় আপডেট। রেগালিয়া গোল্ড ক্রেডিট কার্ডে ডোমেস্টিক এয়ারপোর্টের লাউঞ্জ ব্যবহারের জন্য খরচের নতুন সীমা ৬০ হাজার টাকা করা হয়েছে।

    আরও পড়ুন : মাংস কষানোর আগে না পরে, ঠিক কখন দিতে হয় নুন? তাবড় রাঁধুনিরাও জানেন না

    উল্লেখ্য, জুলাইতে মোট ১২ দিন ছুটি থাকবে ব্যাঙ্কে। এর মধ্যে ৬ টি হল সাপ্তাহিক ছুটি। এছাড়াও বিভিন্ন রাজ্যে থাকছে ৬ টি ছুটি।

    Click here to Read More
    Previous Article
    অবসরপ্রাপ্ত অগ্নিবীদের জন্য বড় উপহার! চাকরিতে ২০ শতাংশের সংরক্ষণ, ঘোষণা এই রাজ্যে
    Next Article
    বিধানসভায় কুণালকে 'চোর চোর' স্লোগান , বিজেপির পাশাপাশি জবাব ঋতব্রতকেও

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment