Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারের তরফে রাজ্যের সমস্ত স্কুলে নয়া নির্দেশ

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি বাংলায় বিজেপি সরকারের (Government of West Bengal) প্রথম বাজেট থেকে হয়েছে একাধিক বড় ঘোষণা। রাজ‍্যে বাজেটে স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানাতে একাধিক উদ্যোগের কথা ঘোষণা হয়েছে বাজেটে। বলা হয়েছে, প্রতি বছর ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে অর্থমন্ত্রীর ঘোষণা এবার থেকে সরকারি ছুটির তালিকায় জুড়ছে ৬ জুলাইও।

    রাজ্যের স্কুলগুলিতে নয়া নির্দেশ সরকারের (Government of West Bengal)

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটিকে স্মরণীয় করে তুলতে উচ্চশিক্ষা দফতর আগামী পনেরো দিন রাজ্যের সব স্কুলে শ্যামাপ্রসাদ পক্ষ হিসেবে পালন করবে, বলে জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যের সব স্কুলে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

    ৬ই জুলাই দিনটিতে রাজ্যজুড়ে পূর্ণ দিবস সরকারি ছুটি থাকবে। অর্থাৎ স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই বন্ধ থাকবে। ২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। সেই সময়টাকে আরও স্মরণীয় করে তুলতে সরকার তরফে রাজ্যজুড়ে বছরভর নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    Government of West Bengal

    আরও পড়ুন: বিনামূল্যে বিদ্যুতের জন্য হুড়োহুড়ি, বাড়িতে ভাড়া থাকলে আবেদন করা যাবে পিএম সূর্য ঘর যোজনায়?

    রাজ্য বাজেটে ২০০ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি ও ঐতিহ্যকে চিরস্মরণীয় করে রাখতে। তাঁর পৈতৃক ভিটে হুগলির জিরাটে ড. মুখোপাধ্যায়ের একটি ১২৫ ফুট উঁচু সুবিশাল মূর্তি নির্মাণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পৈতৃক বাড়িটিকে সংস্কার করে পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি সেখানে একটি আধুনিক পার্ক, সমৃদ্ধ পাঠাগার ও স্মারক সংগ্রহশালাও সেখানে গড়ে তোলা হবে বলে নেওয়া হয়েছে সিদ্ধান্ত।

    Click here to Read More
    Previous Article
    ‘গা ছাড়া মনোভাব’! আরজি কর মামলায় CBI তদন্তে ক্ষুব্ধ, কী বলল হাইকোর্ট?
    Next Article
    ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি বাবার, হন্য হয়ে হাসপাতালে নিখোঁজের আত্মীয়রা | Taratala Disaster

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment