Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সপ্তাহের শুরুতেই মেট্রো ভোগান্তি ! আধ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ পরিষেবা

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : কলকাতা শহরে যাতায়াতে মেট্রো (Kolkata Metro) পরিষেবা একটি বড় ভূমিকা পালন করে। বহু মানুষই কাজের জায়গায় পৌঁছানোর জন্য ব্যবহার করেন মেট্রো। আজ সোমবার, সপ্তাহের শুরুতেই শহরের ব্যস্ত জনজীবনে প্রভাব ফেলল কলকাতা মেট্রোর পরিষেবা। অফিস টাইমে হঠাৎ পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন অসংখ্য নিত্যযাত্রী।

    মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যাহত

    মেট্রোর ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম লাইনের মধ্যেকার মেট্রো চলাচল আচমকাই থমকে যায়। জানা গেছে, এমজি রোড স্টেশনে এক ব্যক্তি বেলা ১১টা ৩৫ মিনিট নাগাদ আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই পরিষেবায় বিঘ্ন ঘটে। পরিস্থিতির জেরে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও, দমদম থেকে পার্ক স্ট্রিট স্টেশনের মধ্যে প্রায় আধঘণ্টারও বেশি সময় মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

    মেট্রোর এই আকস্মিক বন্ধের ফলে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। কর্মস্থলে পৌঁছতে দেরি হওয়ায় অনেকেই সমস্যায় পড়েন। মেট্রো কর্তৃপক্ষ জানান, “দুপুর ১২টা ৫ মিনিটে সমস্যা মিটেছে। পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।”

    উল্লেখযোগ্যভাবে, আত্মহত্যার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত এখন খুব সাধারণ ব্যাপার হয়ে উঠেছে‌। এ জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদেরকে। গত শনিবার মেট্রো ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল আত্মহত্যার কারণেই। সেদিন কালীঘাট মেট্রো স্টেশনে এক মধ্যবয়স্কা মহিলা রেল লাইনে পড়ে যান বা ঝাঁপ দেন। মেট্রো কর্তৃপক্ষের নজরে আসতেই তাকে উদ্ধার করা হয়, কিন্তু গুরুতর আহত হন তিনি।

    Kolkata Metro service disrupted at the beginning of the week

    আরও পড়ুন : এপ্রিল মাসের ডিটেলস ক্যালেন্ডার, উৎসব-ছুটি ও গুরুত্বপূর্ণ তারিখ এক নজরে দেখে নিন

    এই ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে আসছে আরও কলকাতা মেট্রোর একটি দিনের ঘটনা। গত ২৮ শে মার্চ ব্লু লাইনে পরিষেবা বিঘ্ন ঘটে। তবে মেট্রো কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছিল, “ব্রেক জ্যাম হয়ে যাওয়ার কারণে একটি আপ ট্রেন কিছুক্ষণের জন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য থামানো হয়েছিল।” পরে পুনরায় পরিষেবা চালু করা হয়। গত ২২ শে মার্চ মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ‌ চলাচলকারী মেট্রোর পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা সামনে আসছে। বারবার এই ধরনের সমস্যায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলেই মনে করছেন অনেকেই।

    Click here to Read More
    Previous Article
    বিধানসভা ভোটে শ্যামপুরের প্রার্থী তিনি, ভাইরাল লোকসভা ভোটের হিরণের ভিডিও
    Next Article
    ভোটবাক্স আগলাতে হবে মায়ের মতো, দলীয় কর্মীদের আর কী পরামর্শ দিলেন মমতা ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment