Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সপ্তাহান্তে ভোগান্তি অব্যাহত, শিয়ালদহে ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : ট্রাফিক ব্লকের কারণে আবারও একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। পরিকাঠামো উন্নয়ন থেকে নিরাপত্তা সংক্রান্ত কাজের জন্য ট্রাফিক ব্লক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, শিয়ালদহ ডিভিশনের বালিগঞ্জ স্টেশন এলাকায় ডাউন প্যাসেঞ্জার লাইনে মোট ৬ ঘন্টা ৩০ মিনিটের ট্রাফিক ব্লক থাকবে।

    একগুচ্ছ ট্রেন (Local Train) বাতিল শিয়ালদহ শাখায়

    রেল সূত্রে খবর, ট্রাফিক ব্লকের জেরে আগামী ২৭ ও ২৮ জুন আপ এবং ডাউন মিলিয়ে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার রাত ১০ টা ১৫ থেকে রবিবার ভোর ৪ টে ৪৫ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ শাখায় অন্তত ১৫ টি ট্রেন বাতিল করা হয়েছে।

    Local Train will be cancelled in sealdah division

    কবে কোন ট্রেন বাতিল: শনিবার শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখায় বাতিল থাকছে ৩৪৭৫২ ডাউন, ৩৪৭৫৪ ডাউন, ৩৪৭৫৫ আপ, ৩৪৭৫৭ আপ। শিয়ালদহ-ক্যানিং শাখায় বাতিল ৩৪৫৫৪ ডাউন, ৩৪৫৫৫ আপ। শিয়ালদহ-ডায়মন্ডহারবার শাখায় ৩৪৮৫৮ ডাউন, ৩৪৮৬০ ডাউন, ৩৪৮৫৭ আপ, ৩৪৮৫৯ আপ বাতিল থাকবে। শিয়ালদহ-বজবজ শাখায় বাতিল থাকবে ৩৪১৬২ ডাউন, ৩৪১৬১ আপ। শিয়ালদহ-সোনারপুর শাখায় বাতিল থাকবে ৩৪৪৩৬ ডাউন। ২৮ জুন রবিবার শিয়ালদহ-সোনারপুর শাখায় ৩৪৪১২ ডাউন ও ৩৪৪১১ আপ। আংশিকভাবে চলবে একগুচ্ছ ট্রেন (Local Train)। শনিবার ৩৪৭৫৩ আপ (লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ) সোনারপুর পর্যন্ত চলবে।

    আরও পড়ুন : চিকিৎসার জন্য কতবার ব্যবহার করা যাবে আয়ুষ্মান কার্ড? জেনে রাখুন সঠিক নিয়ম

    আংশিক ভাবে বাতিল ট্রেন: ৩৪৫৫০ ডাউন (শিয়ালদহ-ক্যানিং) সোনারপুর থেকে ছাড়বে। ৩৪৫৫৩ আপ (ক্যানিং-শিয়ালদহ) চলবে সোনারপুর পর্যন্ত। ৩৪৫৫৭ আপ (ক্যানিং-শিয়ালদহ) সোনারপুর পর্যন্ত চলবে এবং ৩৪৫৫২ ডাউন ট্রেন (শিয়ালদহ-ক্যানিং) সোনারপুর থেকে ছাড়বে। ৩৪৮৫৫ আপ (ডায়মন্ড হারবার-শিয়ালদহ) ট্রেন সোনারপুর পর্যন্ত চলবে। ৩৪৮৫৬ ডাউন (শিয়ালদহ-ডায়মন্ড হারবার) ট্রেন ছাড়বে সোনারপুর থেকে। বজবজ শাখার ৩৪১৫৯ আপ ও ৩৪১৬৩ আপ ট্রেন চলবে নিউ আলিপুর পর্যন্ত। এছাড়া বজবজ শাখার ৩৪১৬৪ ডাউন ট্রেন নিউ আলিপুর থেকে ছাড়বে।

    আরও পড়ুন : ট্রেন মিস হয়ে গিয়েছে? ওই টিকিটে ওঠা যায় অন্য ট্রেনে? জানুন রেলের নিয়ম

    রবিবার ৩৪৭১১ আপ লক্ষ্মীকান্তপুর শাখার ট্রেন সোনারপুর পর্যন্ত চলবে। ৩৪৮১১ আপ ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলবে সোনারপুর পর্যন্ত। ৩৪৭১২ ডাউন লক্ষ্মীকান্তপুর শাখার ট্রেন সোনারপুর থেকে ছাড়বে। ৩৪৮১২ ডাউন ডায়মন্ড হারবার শাখার ট্রেন সোনারপুর থেকে ছাড়বে। ৩৪১১২ ডাউন ও ৩৪১১৪ ডাউন বজবজ শাখার ট্রেন নিউ আলিপুর পর্যন্ত চলবে। ৩৪১১১ আপ বজবজ শাখার ট্রেন ছাড়বে নিউ আলিপুর থেকে।

    Click here to Read More
    Previous Article
    ১২৬ বছর পর সবথেকে শক্তিশালী ভূমিকম্প! ভেনেজুয়েলায় ১০,০০০ মৃত্যুর আশঙ্কা, সাহায্যের আশ্বাস ভারতের
    Next Article
    বাংলাতেও এবার অভিন্ন দেওয়ানি বিধি? চলতি অধিবেশনেই পেশ করা হতে পারে বিল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment