Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১২৬ বছর পর সবথেকে শক্তিশালী ভূমিকম্প! ভেনেজুয়েলায় ১০,০০০ মৃত্যুর আশঙ্কা, সাহায্যের আশ্বাস ভারতের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন ভেনেজুয়েলা (Venezuela Earthquake)। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প ওই দেশে রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টা বেজে ৪ মিনিটে এবং ৬ টা বেজে ৫ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার, ভোর ৩ টা বেজে ৩৪ এবং ৩৫ মিনিট) প্রায় ৭.৫ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে ভূমিকম্পের জেরে প্রায় ৬০ সেকেন্ড ধরে কাঁপতে থাকে সমগ্র শহর। এমনকি, ২০ টি আফটার শকও ঘটেছে।

    ১২৬ বছর পর সবথেকে শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় (Venezuela Earthquake):

    এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভয়াবহ বিপর্যয়ের জেরে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। পাশাপাশি আহত হয়েছেন ৯৭১ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি যে, ওই দিন ভেনেজুয়েলায় জাতীয় ছুটি ছিল। ১৮২১ সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক বিজয়ের বার্ষিকীতে স্কুল এবং অফিস বন্ধ থাকায় বেশিরভাগ মানুষ নিজের বাড়িতে উপস্থিত ছিলেন। US জিওলজিক্যাল সার্ভে অনুসারে এই ভূমিকম্পে ১০,০০০ মানুষের প্রাণহানির ৪৪ শতাংশের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, এক লক্ষ মানুষের প্রাণহানির সম্ভাবনা রয়েছে ৩০ শতাংশ।

    Death toll from Venezuela Earthquake continues to rise.

    উভয় ভূমিকম্পই রাজধানী কারাকাস থেকে প্রায় ২৯০ কিলোমিটার পশ্চিমে অনুভূত হয়। যার ফলে একাধিক শহরে বড় বড় ভবন ধসে পড়ে এবং প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারাকাস বিমানবন্দরের ছাদের একাংশ ধসে পড়েছে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, গত ১২৬ বছরের মধ্যে এটাই ভেনেজুয়েলা সবথেকে বড় ভূমিকম্প হিসাবে বিবেচিত হচ্ছে। যার ফলে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

    আরও পড়ুন: বড় সিদ্ধান্ত RBI-র! অনলাইন প্রতারণার শিকার হলে মিলবে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ! কবে থেকে চালু?

    এর আগে ১৯০০ সালে ৭.৭ মাত্রার ভূমিকম্প ছিল ভেনেজুয়েলার সবচেয়ে বড় ভূমিকম্প। সেই প্রাকৃতিক বিপর্যয় একাধিক গির্জা, সরকারি ভবন এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেখানে প্রাণ হারিয়েছিলেন ২১ জন এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছিলেন। এদিকে, এবারের ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ভেনেজুয়েলার লা গুয়েভারা শহর। যেটি কারাকাসের কাছে অবস্থিত একটি বন্দর শহর হিসাবে বিবেচিত হয়।

    আরও পড়ুন: স্টার স্পোর্টসে নয়, কোথায় সরাসরি সম্প্রচারিত হবে ভারত বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ?

    জানিয়ে রাখি যে, ভূমিকম্পের ফলে ধ্বংসযজ্ঞের জেরে ভেনেজুয়েলার উদ্দেশ্যে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঘটনার শোক প্রকাশ করেছেন। পাশাপাশি জানিয়েছেন, ‘ভারতের তরফে আমি ভেনেজুয়েলার সরকার ও জনগণকে গভীর সমবেদনা জানাই। বিশেষ করে যে পরিবারগুলি তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। ভারত সম্ভাব্য সব ধরণের সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রস্তুত রয়েছে।’ উল্লেখ্য যে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারতের সাহায্যের আশ্বাসকে স্বাগতও জানিয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, SBI-তে বিপুল নিয়োগ! মোটা বেতনে আবেদন শুরু
    Next Article
    সপ্তাহান্তে ভোগান্তি অব্যাহত, শিয়ালদহে ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment