Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সমস্যায় পড়লে আমাকেও কল করতে পারেন’! জনগণের উদ্দেশে বড় বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভ্যাপসা গরম কাটিয়ে খেল দেখাতে শুরু করেছে মৌসুমী বায়ু। শুক্রবার সকাল থেকে কলকাতার (Kolkata) বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে বিপর্যস্ত হয়ে পড়ে তিলোত্তমার স্বাভাবিক জনজীবন। এই আবহে জনগণের উদ্দেশে বড় বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, “সমস্যায় পড়লে সরাসরি আমাকেও ফোন করতে পারেন”।

    আর কী বললেন অগ্নিমিত্রা? | (Agnimitra Paul)

    এদিনের লাগাতার বৃষ্টির জেরে কলকাতার একাধিক নিচু এলাকায় জল জমে যায়। এর জেরে ব্যাহত হয় যান চলাচল। শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী অগ্নিমিত্রা নিজে পরিদর্শনে বের হন। তিনি স্পষ্ট জানান, সব বিষয়ে রাজ্য সরকার অত্যন্ত তৎপর।

    আরও পড়ুনঃ মিলবে ৩ লক্ষ টাকা অবধি ঋণ! বিশ্বকর্মা যোজনার সুবিধা কারা পাবেন জানুন

    এদিন আলিপুর চিড়িয়াখানার ভিতরের একটি অংশে ড্রেনের পাইপে ফাটল ধরে সেখানে দ্রুত জল জমে যাচ্ছিল। এই বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা। দ্রুত সেখান থেকে জল নিকাশি ব্যবস্থা করার নির্দেশ দেন।

    রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, “কলকাতার যেসব এলাকায় জল জমেছে কিংবা সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, তাঁরা কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে অবিলম্বে যোগাযোগ করুন। পুর ও নগরোন্নয়ন দফতরের ওয়েবসাইটে যান। যদি আমার নম্বর আপনাদের কাছে থাকে তাহলে আমাকেও সরাসরি জানাতে পারেন। সব বিষয়ে অত্যন্ত তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। যেখানে অসুবিধা হবে, আমরা খবর পাওয়া মাত্র নিজেরা সেখানে পৌঁছে যাব”।

    Agnimitra Paul

    এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতার পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতা পুরসভা। একদিকে শহর জুড়ে পাম্প চালিয়ে জমা জল বের করার কাজ শুরু হয়েছে। অন্যদিকে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। এইসব বিষয়ে রাজ্য সরকার যে অত্যন্ত তৎপর তা স্পষ্ট করে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নিজে।

    Click here to Read More
    Previous Article
    "সবে তো শুরু হয়েছে, ধীরে ধীরে সব কেলেঙ্কারির বিচার হবে": বার্তা দিলিপের
    Next Article
    হাইকোর্টেই ঘুরে গেল মোড়! সরকারি কর্মীদের হাজিরা নিয়ে বড় স্বস্তি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment