Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    AC বাসে চেপে পুরী থেকে কলকাতা! রথের আগেই চালু সরকারি বাস পরিষেবা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির কাছেপিঠের ভ্রমণ ডেস্টিনেশনের মধ্যে অন্যতম পুরী (Puri)। রথযাত্রা সহ বছরের বিশেষ কিছু দিনে এখানে থিকথিক করে পর্যটকদের ভিড়। এবার সেই পুরী থেকেই কলকাতা আসা আরও সহজ হয়ে গেল। চালু হল পুরী থেকে কলকাতা (Puri-Kolkata Bus) সরকারি এসি বাস পরিষেবা।

    পুরী থেকে কলকাতা সরকারি এসি বাস | (Puri-Kolkata Bus)

    রাজ্যের পূর্বতন সরকারের আমলে রাস্তায় সরকারি বাস কম থাকার অভিযোগ প্রায়শয়ই উঠত। তবে পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর আস্তে আস্তে সেই ছবিটা পাল্টাতে শুরু করেছে। জানা গিয়েছে, তৃণমূল আমলে বিভিন্ন সরকারি পেট্রোল পাম্পে প্রায় ১৬ কোটি টাকা বকেয়া ছিল। জ্বালানি খরচ বাবদ সেই টাকার বেশিরভাগটাই মিটিয়ে দেওয়ায় আরও সরকারি বাস রাস্তায় নেমেছে।

    আরও পড়ুনঃ ‘সমস্যায় পড়লে আমাকেও কল করতে পারেন’! জনগণের উদ্দেশে বড় বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার

    সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং নিজে বলেছিলেন, সরকারি বাস পরিষেবা বাড়ানো তাঁর অন্যতম অগ্রাধিকার। এবার সেই মতোই যেন কাজ শুরু হয়ে গেল। ইতিমধ্যেই যেমন পুরী থেকে কলকাতা অবধি সরকারি এসি বাস পরিষেবা চালু করা হয়েছে। এই ঝাঁ চকচকে বিলাসবহুল বাসে চেপে সরাসরি ওড়িশার পুরী থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় চলে আসা যাবে। এই রুটে WBTC-র বাস চলাচল শুরু করেছে।

    রাজ্যে পালাবদলের পর একাধিক ক্ষেত্রে নানা বদল এসেছে। ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে রাজ্যের নতুন সরকার। সেই সঙ্গেই রাস্তায় সরকারি বাসের পরিষেবাও বৃদ্ধি পাচ্ছে। এতে সুরাহা হয়েছে বহু মানুষের।

    Puri-Kolkata bus new Government AC bus service started

    এদিকে কিছুদিন আগে পরিবহণমন্ত্রী অর্জুন জানান, শীঘ্রই ব্যারাকপুর-ধর্মতলা, কাঁচরাপাড়া-ব্যারাকপুর ও কল্যাণী এইমস-ব্যারাকপুর অবধি সরকারি বাস পরিষেবা চালু করা হবে। এবার পুরী থেকে কলকাতা সরকারি এসি বাস পরিষেবা চালু হয়ে গেল। সরকারের এই উদ্যোগের ফলে হাজারও যাত্রীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    জ্যোতিপ্রিয়র দল ছাড়ার আসল কারণ কী? মুখ খুললেন শোভন দেব
    Next Article
    মেসির পাশে দেখা গিয়েছিল, অভিষেক ঘনিষ্ঠ সেই অদিতিকে খুঁজছে CID, কী সম্পর্ক সাংসদের সঙ্গে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment