Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, বাসে ফ্রি যাতায়াতের সুবিধা চালু

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: বুধবার কর্ণাটকে ডিকে শিবকুমার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এবার রাজ্যে যুবশক্তিকে বিশেষ জোর দিতে চাইছেন। যার জন্য রাজ্যে উন্নয়ন ঘটাতে এক বড় ঘোষণা করল সরকার। ২ হাজার কোটি সড়ক উন্নয়ন থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে এমপ্লমেন্ট এক্সচেঞ্জের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পড়ুয়াদের জন্য করেছেন ফ্রি বাসের ঘোষণা (Free Bus)।

    ছাত্রছাত্রীদের পাশে সরকার, বাস ভাড়া মকুবের বড় সিদ্ধান্ত (Free Bus)

    তিনি বেঙ্গালুরু সহ রাজ্যের উন্নয়নের জন্য ৬ পয়েন্টের এজেন্ডা ঘোষণা করেছেন রাজ্যের নতুন যুগ শুরু করতে। পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যের কাজের সুযোগ তৈরি করা হবে। এছাড়াও জোর দিয়েছেন যুবসমাজের ওপরে। পাশাপাশি পড়ুয়াদের জন্য ফ্রি বাত পরিষেবার কথাও ঘোষণা করেন তিনি (Free Bus)।

    Free Bus service government stands by students major decision to students

    আরও পড়ুন: ফের রেল ব্লকের জেরে আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, রইল তালিকা…

    এছাড়াও পড়ুয়াদের জন্য তিনি প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাস দেওয়া হবে। আগে রাজ্যে ছাত্রীদের বাসে যাতায়াত ফ্রি ছিল। এবার পড়ুয়াদের বাসে যাতায়াত ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। তবে এই পরিষেবা কিভাবে পাওয়া যাবে সেই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

    এছাড়াও কর্নাটকের মুখ্যমন্ত্রী জানান রাজ্যে একটি প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করা হবে। যাতে চাকরি প্রার্থীরা সরাসরি সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে পারবে। চাকরিপ্রার্থীদের এখানে রেজিস্টার করতে হবে।

    পাশাপাশি রাজ্যের যুবশক্তির জন্য ১০ হাজার ভারত জোড়ো ইয়ুথ ক্লাব তৈরির ঘোষণা করেন ডিকে শিবকুমার। এর জন্য ১০ লাখ টাকা করে প্রতিটি ব্লগ কে দেবে সরকার (Free Bus)।

     

    Click here to Read More
    Previous Article
    ফের রেল ব্লকের জেরে আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, রইল তালিকা…
    Next Article
    গেটে তালা! নেতাজির মূর্তিতে মালা দিতে না পেরে ক্ষোভে ফুঁসছেন মমতা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment