Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্কুল বাস-পুলকার নিয়ে বড় সিদ্ধান্ত! নিয়ম না মানলেই কড়া ব্যবস্থা, জানাল পরিবহণ মন্ত্রী

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : স্কুল পড়ুয়াদের যাতায়াতে ব্যবহৃত বাস ও পুলকারের নিরাপত্তা নিয়ে এবার কড়াকড়ি রাজ্য সরকারের (West Bengal Government)। গাড়ির বয়সসীমা পেরিয়ে গেলে কিংবা প্রয়োজনীয় নথি ও ফিটনেস না থাকলে সেই গাড়িতে পড়ুয়াদের পরিবহণ করা যাবে না। স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বেসরকারি পরিবহণ সংস্থা—সকলকেই এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।

    স্কুল বাস, পুলকারে কড়া নজর পরিবহন মন্ত্রীর (Arjun Singh)

    পরিবহণমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ১৫ বছরের বেশি পুরনো গাড়ি স্কুল পড়ুয়াদের পরিবহণে ব্যবহার করা যাবে না। একইসঙ্গে বৈধ ফিটনেস সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকা গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শুধু গাড়ির বয়স নয়, তার বর্তমান অবস্থাও প্রশাসনের নজরে থাকবে। পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, পুরনো গাড়ির ক্ষেত্রে নিয়মিত ফিটনেস পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। কোনও গাড়ির বৈধ নথি না থাকলে সেটিকে স্কুল পড়ুয়াদের পরিবহণে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।

    এই নির্দেশ বাস্তবায়নের জন্য রাজ্যের সব জেলাশাসককেও প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা জানানো হয়েছে। অর্জুন সিং বলেন, “১৫ বছরের বেশি পুরনো এবং প্রয়োজনীয় নথিপত্র ছাড়া কোনও গাড়িকে রাস্তায় চলতে দেওয়া হবে না। অনেক পুরনো গাড়ির মালিকই গাড়ির ফিটনেস সার্টিফিকেট করান না। নিরাপত্তার স্বার্থে এই ধরনের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

    এ ক্ষেত্রে স্কুলের নিজস্ব বাসই শুধু নয়, বাইরে থেকে ভাড়া করা গাড়িও নজরদারির আওতায় আসছে। বহু স্কুল পড়ুয়াকে আনা-নেওয়ার জন্য বেসরকারি অপারেটরদের গাড়ির উপর নির্ভর করে। সেই সব সংস্থার গাড়ির ক্ষেত্রেও বয়স, ফিটনেস এবং নথিপত্র সংক্রান্ত একই নিয়ম প্রযোজ্য হবে। শুধু কাগজপত্র ঠিক থাকলেই হবে না, গাড়িটি পড়ুয়াদের পরিবহণের উপযুক্ত অবস্থায় রয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। নিরাপত্তার দিক থেকে ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে‌ জানানো হয়েছে।

    প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর হাওড়ার উলুবেড়িয়ায় পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাণ হারায় তিন স্কুল পড়ুয়া। এরপর থেকেই স্কুল পড়ুয়াদের পরিবহণে ব্যবহৃত গাড়ির ফিটনেস এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন ওঠে। রাজ্য সরকারের পালা বদলের পর সেই দিকেই নজরদারি বাড়ানো হয়েছে।

    Transport Minister Arjun Singh's big decision on school buses

    আরও পড়ুন :DA নিয়ে চর্চার মাঝেই পে কমিশন নিয়ে নয়া আপডেট! সরকারি কর্মীদের জন্য বড় খবর

    এদিন আগের তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, পড়ুয়াদের পরিবহণে ব্যবহৃত গাড়িগুলির নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মোকাবিলায় আগের সরকার যথেষ্ট পদক্ষেপ করেনি। বর্তমান সরকারের লক্ষ্য, পড়ুয়াদের নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বরদাস্ত না করা। স্কুল কর্তৃপক্ষ এবং বেসরকারি পরিবহণ সংস্থাগুলির কাছে এখন থেকেই নিজেদের গাড়িগুলি নিয়ম অনুযায়ী রয়েছে কি না, তা যাচাই করে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    Click here to Read More
    Previous Article
    হাই কোর্টে ধাক্কা, বিদেশে যেতে ‘নাছোড়’ অভিষেক এবার সুপ্রিম কোর্টের দরজায়
    Next Article
    অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় চমক! সোমবারই চূড়ান্ত ঘোষণা শুভেন্দুর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment