Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যজুড়ে আজ বিশেষ কর্মসূচি, অভয়ার স্মৃতিতে সমস্ত হাসপাতালে বড় নির্দেশ

    55 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ সালের ৯ আগস্টের সেই ঘটনার কথা এখনও ভুলতে পারেননি অনেকেই। আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে ঘিরে যে ক্ষোভ ও প্রতিবাদের ঢেউ উঠেছিল, তার দুই বছর পূর্তিতে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। রবিবার রাজ্যের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২ মিনিট নীরবতা পালন (Silence Tribute for Abhaya) করা হবে। একই দিনে পানিহাটিতে নির্যাতিতার স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    অভয়ার স্মরণে রাজ্যজুড়ে নীরবতা পালন (RG Kar)

    স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, রবিবার সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত রাজ্যের অধীনস্থ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা (Silence Tribute for Abhaya) পালন করা হবে। নির্যাতিতাকে শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সরকারি স্তরে এই ধরনের উদ্যোগ এই প্রথম বলে জানা গিয়েছে।

    এদিকে উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও একটি বিশেষ স্মরণ অনুষ্ঠানের (Silence Tribute for Abhaya) আয়োজন করা হয়েছে। আরজি করের (RG Kar) নির্যাতিতা চিকিৎসকের নামে গঠিত একটি ট্রাস্টের উদ্যোগে এই কর্মসূচি হবে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠানে নির্যাতিতার পরিবারের সদস্যরাও থাকতে পারেন। তাঁর মা, যিনি পানিহাটির বিধায়ক, তিনিও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই মঞ্চ থেকেই ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগামী দিনের কাজকর্ম নিয়ে কিছু বার্তা দেওয়া হতে পারে।

    প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার পর গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে ঘটনাটি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে সামনে আসে আরও গুরুতর অভিযোগ, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও আন্দোলন শুরু হয়েছিল। বিচারের দাবিতে পথে নেমেছিলেন বহু মানুষ। সমাজের নানা স্তরের মানুষ এই আন্দোলনে শামিল হয়েছিলেন। বিশেষ করে মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল।

    New investigation begins in RG Kar case

    আরও পড়ুনঃ কারা পেলেন না অন্নপূর্ণার টাকা? তালিকা বানিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস

    অনেকের কাছেই এই ঘটনা (RG Kar) শুধু একটি খবর ছিল না। কেউ নিজের মেয়ের কথা ভেবে, কেউ বোন বা বন্ধুর কথা মনে করে প্রতিবাদে সামিল হয়েছিলেন। সেই স্মৃতিকেই সামনে রেখে দুই বছর পরে আবারও ৯ আগস্টে আয়োজন করা হয়েছে এই বিশেষ স্মরণ কর্মসূচির (Silence Tribute for Abhaya)।

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি! কলকাতায় আর কতদিন চলবে? আবহাওয়ার লেটেস্ট আপডেট
    Next Article
    কারা পেলেন না অন্নপূর্ণার টাকা? তালিকা বানিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment