Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সিরাজ উদ্যানের নাম বদলে শিবাজি, পাল্টাল মসজিদবাড়ি রোডও

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার বদলের পরপরই বিভিন্ন জেলায় বিজেপির রাজনৈতিক সক্রিয়তা চোখে পড়ছে। উত্তর ২৪ পরগনার বারাসতে (Barasat) পার্ক ও রাস্তার নাম পরিবর্তন শুরু হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পরেই, বারাসতের একটি পরিচিত পার্কের নাম বদল করা হয়।

    বারাসাতের (Barasat) রাস্তাঘাটে নাম পরিবর্তন

    জানা যায়, মঙ্গলবার কিছু বিজেপি সমর্থকরা ‘সিরাজ উদ্যান’-এর পুরনো সাইনবোর্ড সরিয়ে সেটির পরিবর্তে ‘শিবাজি উদ্যান’ সাইনবোর্ড বসান। একই সঙ্গে, শহরের ১২ নম্বর জাতীয় সড়কের পাশে কাঠগোলা অঞ্চলে পুরসভার তৈরি একটি প্রবেশদ্বারের নামও বদলে দেওয়া হয়। আগে যেটি ‘মসজিদবাড়ি রোড’ নামে পরিচিত ছিল, সেটিকে নতুন করে ‘নেতাজিপল্লি রোড’ বলা হচ্ছে।

    উল্লেখ্য, এই পার্কটি গড়ে ওঠে ২০২২ সালে, তৃণমূল পরিচালিত পুরসভার উদ্যোগে। চাঁপাডালি মোড়ের কাছে তিতুমির বাস টার্মিনালের লাগোয়া এলাকায় তৈরি হওয়া এই উদ্যানটিতে শিশুদের জন্য নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি একটি ছোট জলাশয় রয়েছে, যেখানে বোটিংয়ের সুবিধাও রাখা হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই জায়গায় একসময় বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার ঘোড়া জল পান করেছিল। সেই কারণেই পার্কটির নাম রাখা হয়েছিল ‘সিরাজ উদ্যান’।

    এই ঘটনা প্রসঙ্গে বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, “কয়েকজন বিজেপি কর্মী গিয়ে উদ্যানের নামকরণ করেছে শিবাজি উদ্যান। রাজনৈতিক পরিস্থিতি একটু শান্ত হলে বিষয়টি বোর্ড মিটিংয়ে তুলব। বোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।” অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা তাপস মিত্রের কথায়,”দলের পক্ষ থেকে কেউ এমন নির্দেশ দেননি। ব্যক্তিগত ভাবে কেউ কেউ এটা করেছে। এর দায় দলের নয়।”

    Siraj Udyan in Barasat has been renamed as Shivaji Udyan

    আরও পড়ুন : জারি হয়ে গেল কমিশনের নোটিফিকেশন, বাংলায় সরকার গঠনের পথে বড় পদক্ষেপ, কাউন্টডাউন শুরু

    রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি দলের সমর্থকেরা নানান কার্যক্রম করছেন। জানা গেছে, অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সদস্যরা ছাত্র সংসদের দপ্তরে গঙ্গাজল ছিটিয়ে গেরুয়া পতাকা টাঙান। এই ঘটনায় বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি দিবাকর তরফদার বলেন, “আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসী নই। গণতান্ত্রিক দেশে এটা করা যায় না। যারা করেছে, তারা ভুল করেছে। দলের পক্ষ থেকে এমন কোন নির্দেশও দেওয়া হয়নি।” রাজ্যে নতুন সরকারের‌আগমনে এই নাম পরিবর্তন হতে শুরু করেছে। এখন আর কোন কোন এলাকার নাম পরিবর্তন হবে সেদিকেই নজর সকলের। ‌

    Click here to Read More
    Previous Article
    ক্ষমতা বদলাতেই নবান্নে অ্যাকশন! আলাপন-মনোজদের ভূমিকা ঘিরে বড় সিদ্ধান্ত
    Next Article
    ভিন্ন রাজনৈতিক নিয়ন্ত্রণ,পুর পরিষেবার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment