Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SIR লিস্টে নাম থাকলেই নিশ্চিন্ত নন! পাশে এই শব্দ থাকলে ভোট দিতে পারবেন না

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ফেব্রুয়ারির শেষ দিনেই বড় ঘোষণা। আজ, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পেতে চলেছে পশ্চিমবঙ্গের এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকা। কার নাম থাকবে, কার নামের পাশে প্রশ্নচিহ্ন, আর কার নাম মুছে যাবে তা নিয়েই রাজ্য জুড়ে তৈরি হয়েছে জোর চর্চা। তবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, আজকের তালিকা প্রকাশ পেলেও সেটাই একেবারে শেষ কথা নয়।

    তালিকায় (SIR) নিয়ে কী বার্তা কমিশনের?

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আজকের তালিকায় (SIR) প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম থাকতে পারে। তবে যোগ্য-অযোগ্য চূড়ান্ত বাছাই এখনও সম্পূর্ণ হয়নি। তাই আপাতত সবার নামই তালিকায় রাখা হচ্ছে। তবে প্রত্যেক নামের পাশে আলাদা করে লেখা থাকবে স্টেটাস। এই স্টেটাসই বলে দেবে, কে বৈধ ভোটার, কার তথ্য এখনও যাচাই হয়নি, আর কার বিষয়টি বিচারাধীন রয়েছে।

    চূড়ান্ত তালিকায় (SIR) যেমন বৈধ বা যোগ্য ভোটারদের নাম থাকবে, তেমনই যাঁদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল এবং যাঁদের জমা দেওয়া নথি এখনও বিচারাধীন তাঁদের নামও থাকবে। তবে তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘অমীমাংসিত’ বা ‘অ্যাডজুডিকেশন’। এই ‘অমীমাংসিত’ স্টেটাসই সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করছে। তালিকায় নাম থাকলেও, তাঁদের ভোটাধিকার যে নিশ্চিত, তা নয়। সূত্রের খবর, আপাতত প্রায় ৬০ লক্ষ ভোটারের নামের পাশে এই ‘অমীমাংসিত’ স্টেটাস থাকতে পারে।

    এই সমস্ত নথি আলাদা করে যাচাই করা হবে। তারপর নির্বাচন কমিশন প্রকাশ করবে একটি সাপ্লিমেন্টারি তালিকা। সেই তালিকায় যদি নাম থাকে, তবেই ভোট দেওয়া যাবে। আর যদি সেখান থেকে নাম বাদ যায়, তাহলে ভোটাধিকারও কার্যত বাতিল হয়ে যাবে। তবে সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

    Final list of SIR released in Tamil Nadu

    আরও পড়ুনঃ ‘পচা শামুকে পা কেটে ফেললেন!’ রাজ্যসভায় কোয়েল, ভক্তদের ক্ষোভে উত্তাল নেটদুনিয়া

    এছাড়াও, আজকের চূড়ান্ত ভোটার তালিকায় (SIR) যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের নামও তালিকায় থাকবে। তবে তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘ডিলিটেড’। অর্থাৎ, এই মুহূর্তে তাঁদের ভোট দেওয়ার অধিকার থাকছে না। সব মিলিয়ে, ২৮ ফেব্রুয়ারির এই তালিকা প্রকাশের দিনটি গুরুত্বপূর্ণ হলেও, অনেকের জন্য এখনও অনিশ্চয়তা কাটছে না। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকার উপরেই।

    Click here to Read More
    Previous Article
    আজ ফের বৃষ্টি রাজ্যে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? আজকের আপডেট
    Next Article
    রঙের উৎসবে যাত্রী ভোগান্তি! শিয়ালদা শাখায় একাধিক লোকাল বাতিল, কী জানাল রেল?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment